বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
এনামুল হক রানা, নরসিংদী
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০৩:৪০ এএম
আপডেট : ২৬ জুন ২০২৪, ১০:০৭ এএম
প্রিন্ট সংস্করণ

‘আত্মগোপনে’ লায়লা উপজেলা পরিষদের কার্যক্রম স্থবির

নরসিংদীর রায়পুরা
লায়লা কানিজ লাকী। ছবি: সংগৃহীত
লায়লা কানিজ লাকী। ছবি: সংগৃহীত

ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর ‘আত্মগোপনে’ রয়েছেন নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকী। তিনি আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী এবং তার নামে-বেনামে রয়েছে সম্পদের পাহাড়। লায়লা ‘আত্মগোপনে’ থাকায় উপজেলা পরিষদের সার্বিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদে গিয়ে দেখা গেছে, চেয়ারম্যান লায়লার কক্ষে তালা ঝুলছে। পরিষদের অন্য কর্মকর্তারা জানান, তিনি ঈদের পর থেকে আর দপ্তরে আসেননি।

কার্যালয়ের নিচে অপেক্ষায় থাকতে দেখা যায় বৃদ্ধা ফালানি বেগমকে। তিনি জানান, দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ী থেকে সকালে এসেছেন চেয়ারম্যানের একটি সইয়ের জন্য। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও তাকে পাননি। তার মতো অনেকেই সেবা নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে বাড়ি ফিরে গেছেন।

পরিষদের কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের ছুটির পর অফিস খুললেও দপ্তরে আসেননি চেয়ারম্যান লায়লা। পরিষদের কোনো সভায়ও তাকে অংশগ্রহণ করতে দেখা যায়নি। তারা জানান, চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে দাপ্তরিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সাধারণ মানুষ এসে ভোগান্তিতে পড়ছেন।

গত রোববার অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা সমন্বয় কমিটির সভায়ও তিনি যোগ দেননি বলে জানা গেছে। আর এসব ঘটনায় এখন সবার মুখে প্রশ্ন তিনি কি দেশে না বিদেশে?

রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী বলেন, একজন জনপ্রতিনিধি এভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকতে পারেন না। জনগণের কাছে তার একটা দায়বদ্ধতা আছে। তা ছাড়া উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম আটকে থাকবে।

মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক জানান, গত এক বছর লায়লা কখনোই নিয়মিত অফিস করেননি, মাঝেমধ্যে আসতেন। পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সভায় তিনি উপস্থিত থাকতেন না।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসাইন বলেন, এটা রায়পুরার জন্য একটা দুঃখজনক অধ্যায়, লজ্জাজনক ঘটনা। স্বামীর অবৈধ টাকার প্রভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন। উপজেলা আওয়ামী লীগটাকে তিনি তছনছ করে দিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান বলেন, রোববার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত থাকার জন্য জানাতে উনাকে ফোন দিয়েছিলাম, ফোন ধরেননি। পরে উনার রেফারেন্স দিয়ে পিএস বা কেউ একজন বলেছেন, উনি আজ (রোববার) অফিসে আসবেন না, কাল আসবেন।

নরসিংদীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) মৌসুমী সরকার বলেন, চেয়ারম্যানের অনুপস্থিতের ব্যাপারে আমরা অফিসিয়ালি কোনো কিছু জানি না। আমরা উনার কাছ থেকে ছুটির কোনো দরখাস্ত পাইনি। উনার অনুপস্থিতের কারণে পরিষদের কার্যক্রমের যদি কোনো বিঘ্ন ঘটে, সে ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

এ ব্যাপারে জানতে সরকারি ওয়েবসাইটে দেওয়া লায়লা কানিজ লাকীর ০১৩২৬-৮৪৫২৩১ নম্বরসহ একাধিক ফোন নম্বরে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১০

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১১

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১২

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৩

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৪

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৫

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১৬

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১৭

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

১৮

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

১৯

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

২০
X