জাফর ইকবাল
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০২:৫২ এএম
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৭:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

প্রথম দফায় দুদকের জালে ৪১ এমপি-মন্ত্রী

অনুসন্ধান করবে বিশেষ তদন্ত দল
প্রথম দফায় দুদকের জালে ৪১ এমপি-মন্ত্রী

শেখ হাসিনার সরকারের পদত্যাগের পরপরই একে একে তার দলীয় নেতাকর্মীদের সীমাহীন দুর্নীতি আর অনিয়মের তথ্য সামনে আসতে শুরু করেছে। ক্ষমতার পটপরিবর্তনের পরই সরব হয়ে উঠেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আওয়ামী লীগ নেতা, বিভিন্ন এমপি, মন্ত্রী ও প্রভাবশালীদের দুর্নীতি তদন্ত শুরু করেছে সংস্থাটি। যদিও এসব অভিযোগ দীর্ঘদিন ধরে দুদকে লাল ফিতায় বন্দি ছিল।

অভিযোগ রয়েছে, সরকারে বিভিন্ন মহলের তদবির আর চাপের কারণে দুর্নীতিবিরোধী সংস্থাটি স্বাধীনভাবে কাজ করতে পারেনি। তবে সরকার পতনের পর এসব অভিযোগ আমলে নিয়ে তদন্তে নেমেছে দুদক। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার আওয়ামী লীগ সরকারের ৪১ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপির বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। দুদকের একটি সূত্র কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত রোববার দুদক চেয়ারম্যানের কাছে অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি হওয়া ৪১ জন এমপি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর তালিকা এবং সম্পদ বৃদ্ধির পরিসংখ্যান দিয়ে অনুসন্ধানের আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। গতকাল দুদকের যাচাই-বাছাই কমিটিতে ৪১ এমপি-মন্ত্রীর সম্পদের তথ্য অনুসন্ধানের বিষয়টি অনুমোদন দেওয়া হয়।

দুদকের তালিকায় সাবেক যেসব মন্ত্রীর নাম রয়েছে তারা হলেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, আইনমন্ত্রী আনিসুল হক, সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী ডা. এনামুর রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ

আহমেদ পলক, শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ধর্মমন্ত্রী ফরিদুল হক, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান।

তালিকায় যেসব এমপি: বেনজীর আহমেদ (ঢাকা-২০), সরওয়ার জাহান (কুষ্টিয়া-১), শরিফুল ইসলাম জিন্না (বগুড়া-২), শহিদুল ইসলাম বকুল (নাটোর-১), শেখ আফিল উদ্দিন (যশোর-১), ছলিম উদ্দীন তরফদার (নওগাঁ-৩), কাজী নাবিল আহমেদ (যশোর-৩), এনামুল হক (রাজশাহী-৪), মামুনুর রশিদ কিরণ (নোয়াখালী ৩), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), মেহের আফরোজ চুমকি (গাজীপুর-৫), কাজিম উদ্দিন আহমেদ (ময়মনসিংহ-১১), স্বপন ভট্টাচার্য (যশোর-৫), আনোয়ার হোসেন মঞ্জু (পটুয়াখালী-২), নূরে আলম চৌধুরী (মাদারীপুর-১), আবু সাইদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২), শেখ হেলাল উদ্দিন (বাগেরহাট-১) ও জিয়াউল রহমান (চাঁপাইনবাবগঞ্জ-২)।

জানতে চাইলে দুদক সচিব খোরশেদা ইয়াসমীন কালবেলাকে বলেন, ‘আমাদের কাছে একটি তালিকা এসছে। তালিকাটি আমাদের যাচাই-বাছাই কমিটি দেখছে। কেউ অপরাধ করলে অবশ্যই তদন্ত হবে। এখানে ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

১০

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

১১

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১২

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১৩

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১৪

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৫

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৬

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৭

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৮

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৯

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

২০
X