সিলেট ব্যুরো
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

শিক্ষিকা বিউটি রাণী পাল। ছবি: সংগৃহীত
শিক্ষিকা বিউটি রাণী পাল। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গানের ভিডিও ভাইরাল হওয়ার পর তীব্র সমালোচনা, সাইবার বুলিং ও প্রশাসনিক তদন্তের মুখে পড়েছিলেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পাল। তবে ঘটনাটির নেপথ্য অনুসন্ধান করে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশের পর পুরো ঘটনার মোড় ঘুরে যায়। পরে বিউটি রানী পাল এবং সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ ঘটনা উদঘাটনে ভূমিকা রাখায় দৈনিক কালবেলাকে ধন্যবাদ জানিয়েছেন।

গত ২৩ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে বিউটি রানী পালের একটি গানের ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে শুরু হয় ব্যাপক কটূক্তি, ব্যক্তিগত আক্রমণ এবং সাইবার বুলিং। মানসিকভাবে ভেঙে পড়ে মোবাইল ফোনও বন্ধ করে দেন তিনি।

এরপর ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে নামে কালবেলা। প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বিউটি রানী পাল অভিযোগ করেন, 'ফেঞ্চুগঞ্জ প্রতিদিন' নামের একটি ফেসবুক পেজ থেকে আসিফ ইকবাল হিরণ নামে এক প্রবাসী তরুণ নেতিবাচক ক্যাপশন দিয়ে তার ভিডিওটি ভাইরাল করেন। তার অভিযোগ, এর মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে এবং সাইবার বুলিংয়ের শিকার হতে হয়েছে।

আত্মপক্ষ সমর্থন করে বিউটি রানী পাল বলেন, তিনি রিল তৈরি করতে জানতেন না। স্কুল ছুটির পর বিদ্যালয় প্রাঙ্গণে হাঁটার সময় এক সহকর্মী ভিডিওটি ধারণ করেন।

তিনি বলেন, আমরা মুখে বলব কারিকুলাম উন্নত, আর আমাদের মন-মানসিকতা থাকবে সংকীর্ণ, তাহলে দেশ ও জাতিকে কীভাবে এগিয়ে নেব? আমাদের মন-মানসিকতা ডিজিটাল ও আধুনিক হতে হবে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন প্রয়োজন।

ঘটনার নেপথ্য তুলে ধরে কালবেলায় ধারাবাহিক সংবাদ প্রকাশের পর শিক্ষকদের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে 'আজ কেন মন, উদাসী হয়ে' গানটি ব্যবহার করে ভিডিও প্রকাশের মাধ্যমে বিউটি রানী পালের প্রতি সংহতি প্রকাশ করেন।

এদিকে রোববার সিলেট সফরে এসে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ভিডিওটি তিনি দেখেননি। তবে যাদের কাছ থেকে শুনেছেন, তারা জানিয়েছেন সেখানে কোনো অশ্লীলতা নেই।

প্রতিমন্ত্রী বলেন, যদি সত্যিই কোনো অশ্লীলতা না থাকে, তাহলে শুধু গান গাওয়াকে আমি অন্যায় মনে করি না। ভিডিও না দেখে এ বিষয়ে নির্দিষ্ট মন্তব্য করা আমার পক্ষে সম্ভব নয়।

অন্যদিকে সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ কালবেলাকে বলেন, ভাইরাল ভিডিওর ঘটনায় শিক্ষিকা বিউটি রানী পালের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি ছিল। তবে প্রতিমন্ত্রীর বক্তব্যের পর সেই উদ্যোগ থেকে সরে আসা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত তথ্য তুলে ধরতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় কালবেলাকে ধন্যবাদ জানাচ্ছেন।

বিউটি রানী পালও বলেন, প্রকৃত ঘটনা তুলে ধরায় এবং তার বক্তব্য পাঠকের সামনে পৌঁছে দেওয়ায় কালবেলার প্রতি তিনি কৃতজ্ঞ।

কালবেলা/ওয়াইএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১০

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১১

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১২

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৩

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৪

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৫

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৬

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৭

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৮

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৯

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

২০
X