কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৮:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা হারাচ্ছেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা

এসওপি সংশোধন নিয়ে বৈঠক
এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা হারাচ্ছেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) উল্লেখ থাকা বয়স সংশোধনের কাজ এতদিন নির্বাচন কমিশনের (ইসি) মাঠপর্যায়ে করা গেলেও এখন থেকে এসংক্রান্ত আবেদন নিষ্পত্তি হবে কেন্দ্রীয়ভাবে। ফলে বয়স সংশোধনের এই ক্ষমতা হারাতে যাচ্ছেন মাঠপর্যায়ের ইসি কর্মকর্তারা।

ইসি সূত্র জানায়, গত রোববার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর নেতৃত্বে জাতীয় পরিচয়পত্র সংশোধন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সংশোধন নিয়ে বৈঠক হয়। সেখানে এনআইডির বয়স সংশোধন নিয়ে বিশদ আলোচনা হয়। মামলা ও অপরাধ করে অনেকেই বয়স সংশোধনের আবেদন করে থাকেন বলে অভিযোগ আসে বৈঠকে। ফলে মাঠ পর্যায়ে বয়স সংশোধনের কার্যক্রম বন্ধ করে তা শুধু কেন্দ্রীয়ভাবে করার বিধান যুক্ত করার প্রস্তাব আসে বৈঠকে। এ বিধান যুক্ত হলে উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে বয়স সংশোধনের কার্যক্রম বন্ধ হবে এবং তারা এ সংক্রান্ত ক্ষমতাও হারাবেন। তবে বৈঠকে জাতীয় পরিচয় নিবন্ধন ও সংশোধন কার্যক্রম কেন্দ্রীয়ভাবে করার বিষয়ে আলোচনা হলেও তা চূড়ান্ত হয়নি। এনআইডি সেবা আরও সহজতর করার বিষয়েও নানা প্রস্তাব নিয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে।

জানতে চাইলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ.এস.এম. হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বিষয়টি কমিশনের কাছে উপস্থাপন করব, তারপর কমিশন সিদ্ধান্ত নেবে।’

বর্তমানে ছয় ক্যাটাগরিতে (ক-১, ক, খ-১, খ, গ ও ঘ) এনআইডি সংশোধন কার্যক্রম চলছে। এর মধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তারা নয় বছর পর্যন্ত বয়স সংশোধন করতে পারেন। আর নয় বছরের বেশি হলে তা কেন্দ্রীয়ভাবে সংশোধন করা হয়। তবে নতুন করে জাতীয় পরিচয়পত্র সংশোধনের এসওপি সংশোধন করে যদি বয়স সংশোধন কেন্দ্রীয়ভাবে করার বিধান যুক্ত হয়, তাহলে মাঠ পর্যায়ে বয়স সংশোধনের আর কোনো কার্যক্রম থাকবে না।

সূত্র জানায়, দীর্ঘ সময় ধরে ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে প্রায় ১০ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন। তবে এখন থেকে এনআইডি সংশোধনে আরও কঠোর অবস্থান নেবে ইসি।

এনআইডি নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বলেন, ‘নাগরিকদের ভোগান্তি কমাতে আমরা ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে প্রায় ১০ লাখ আবেদন নিষ্পত্তি করেছি। কিন্তু ডাটাবেজের তথ্য ইউনিক রাখতে হলে এনআইডি সংশোধনে আমাদের কঠোর হতে হবে। আমরা সেই পরিকল্পনা করছি।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X