মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৯:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ
অন্য খবর

‘লুজার্স ক্যাফে’তে হারলেই ফ্রি ড্রিংক

‘লুজার্স ক্যাফে’তে হারলেই ফ্রি ড্রিংক

বিশ্বকাপ মানেই উল্লাস, আবেগ আর স্বপ্নভঙ্গের গল্প। তবে এবার ২০২৬ বিশ্বকাপে হারার কষ্ট কিছুটা হলেও কমিয়ে দিতে অনন্য এক উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে এসেছে মেক্সিকো সিটির ‘লুজার্স ক্যাফে’। মেক্সিকোর কনদেসা এলাকায় অবস্থিত এই ক্যাফেটির মূল নাম ছিল ‘কমপে ক্যাফে’। বিশ্বকাপ উপলক্ষে সুইডিশ খাদ্যপ্রতিষ্ঠান ওটলির সহযোগিতায় এটিকে সাময়িকভাবে ‘লুজার্স ক্যাফে’ হিসেবে সাজানো হয়েছে। এখানে যে দলের সমর্থকরা ম্যাচে হেরে যান বা টুর্নামেন্ট থেকে বিদায় নেন, তারা নিজেদের দলের জার্সি পরে এলে সম্পূর্ণ বিনামূল্যে পানীয় পান।

ক্যাফেটির বাইরে প্রতিদিন টাঙিয়ে দেওয়া হয় বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া দলগুলোর পতাকা। ভেতরে রাখা হয়েছে বিশেষ বার্তাও। এমনকি ন্যাপকিনে লেখা থাকে, ‘তোমার চোখের জল মুছে ফেলো।’ আয়োজকদের লক্ষ্য, হারকে ব্যর্থতা হিসেবে নয়; বরং খেলাধুলার স্বাভাবিক অংশ হিসেবে গ্রহণ করতে মানুষকে উৎসাহিত করা।

দক্ষিণ আফ্রিকার সমর্থক ২৪ বছর বয়সী ফটোগ্রাফার মনসে আগুইলার নিজের দলের বিদায়ের পর এই ক্যাফেতে এসে বিনামূল্যের পানীয় গ্রহণ করেন। তার ভাষায়, ‘হারার পর এটি হৃদয়ের জন্য এক ধরনের আলিঙ্গনের মতো।’

ক্যাফের মালিক ইয়ান ইনফান্তে জানান, শুরুতে অনেকেই ‘লুজার’ শব্দটি ভালোভাবে নেননি। কিন্তু উদ্যোগটির উদ্দেশ্য বোঝার পর দর্শনার্থীরা এটিকে দারুণভাবে গ্রহণ করেন। এখন এটি পরিণত হয়েছে বিশ্বকাপের হতাশ সমর্থকদের মিলনমেলায়।

বিশ্বকাপে জয়-পরাজয়ের বাইরেও যে ফুটবল মানুষকে একত্র করে, ‘লুজার্স ক্যাফে’ তারই এক ব্যতিক্রমী উদাহরণ। তাই সমর্থকদের মুখে এখন একটাই কথা—‘জিতলেও আনন্দ, হারলেও ফ্রি ড্রিংক!’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপৎসীমার ১০ সেন্টিমিটার অতিক্রম করল তিস্তার পানি, বড় বিপদের মুখে নিম্নাঞ্চল

ইন্টারনেট ব্যবসায়ীকে ‘ডেভিড ইমিনের’ ফোন, দুদিন পরেই প্রতিষ্ঠানে হামলা

সেমিফাইনালের আগে মেসিকে ঘিরে উদ্বেগ

গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ককে ‘শোকজ’

ফেসবুকে প্রশাসনের সমালোচনা করায় জকসু সদস্য জাহিদকে প্রক্টর অফিসে তলব

প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অমিত

বরিশালে সাংগঠনিক সভায় একাধিক নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু

দোকানে আটকে রেখে মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

স্পেন নাকি ফ্রান্স সেমিফাইনালে জিতবে কে, আগাম জানালো এআই

১০

ব্রাজিল ও ইতালির ইতিহাস বলছে, এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

১১

শেখ হাসিনা ফিরলে জেলে যেতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

ব্রাজিলের খেলা আবার কবে-কখন, প্রতিপক্ষ কে?

১৩

নেশার টাকার জন্য নির্যাতন, মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

১৪

সাবস্টেশনে পানি ওঠায় কুয়েত মৈত্রী ও ফজিলাতুন্নেছা হলে বিদ্যুৎ সংযোগে বিলম্ব

১৫

উজানের ঢলে ফুলছে পদ্মা, রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ পানি

১৬

বান্দরবানে কমছে বন্যার পানি

১৭

ক্যাম্পাসে জলাবদ্ধতা / ডিএসসিসি প্রশাসকের কাছে স্থায়ী সমাধানের দাবি ঢাবি ছাত্রদলের

১৮

বিশ্বকাপ জয়ের সেরা দাবিদারের নাম ঘোষণা করলেন গোল্ডেন বল জয়ী কিংবদন্তি

১৯

টানা বর্ষণে হাতিয়ায় কৃষি খাতে ২০ কোটি টাকার লোকসানের আশঙ্কা

২০
X