কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ১১:৫২ পিএম
প্রিন্ট সংস্করণ

ঢাকায় নারী উদ্যোক্তাদের পাশে বিবি রাসেল

নারী উদ্যোক্তাদের মাঝে বিবি রাসেল। ছবি : সংগৃহীত
নারী উদ্যোক্তাদের মাঝে বিবি রাসেল। ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রথমবারের মতো নারীদের ফ্যাশন ডিজাইনের প্রশিক্ষণ দিচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন আইকন ও মডেল বিবি রাসেল। মঙ্গলবার (৬ মার্চ) ঢাকার শ্যামলীর রিং রোডে ওমেন ইন ডিজিটালের আয়োজনে শুরু হয়েছে ’ফ্যাশন ডিজাইন ক্র্যাশ কোর্স উইথ বিবি রাসেল’ শীর্ষক পাঁচ মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্স। সেই প্রশিক্ষণে নেতৃত্ব দিচ্ছেন বিবি রাসেল।

দেশের বিভিন্ন জেলা থেকে বিশেষভাবে নির্বাচিত ২০ জন নতুন এবং অভিজ্ঞ উদ্যোক্তা নারীদের দেওয়া হচ্ছে এই প্রশিক্ষণ।

ব্যতিক্রমধর্মী এই প্রশিক্ষণের আয়োজন সম্পর্কে বিবি রাসেল বলেন, এই প্রথম আমি শহরে প্রশিক্ষণ দিচ্ছি। দেশের নারীরা অনেক পরিশ্রমী এবং তারা খুবই ভালো মানের কাজ করতে পারে। কিন্তু তাদের কাজে ছোটোখাটো কিছু সমস্যা থাকায় এই কাজগুলো নিয়ে তারা বিশ্ববাজারে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। তাদের সেই সমস্যার জায়গায় যদি আমরা একটু সহযোগিতা করে এগিয়ে দিতে পারি, তাহলে এই ফ্যাশন ডিজাইনে বাংলাদেশ বিশ্ববাজারে একটি নেতৃত্বের পর্যায়ে উঠে আসবে বলে আমার বিশ্বাস।

ওমেন ইন ডিজিটালের প্রতিষ্ঠাতা এবং সিইও আচিয়া নীলা বলেন, শুধু প্রশিক্ষণ নয় বরং আমাদের কার্যক্রম অনেক বেশি সুদূর প্রসারী। এখানে প্রশিক্ষণার্থীর প্রত্যেকেই ভিন্ন ভিন্ন ক্যাটাগরির। কেউ বুটিক, কেউ জুয়েলারি আবার কেউ লেদারের পণ্য নিয়ে এসেছেন। প্রত্যেকেরই পণ্য আলাদা। প্রশিক্ষণ শেষে বিবি রাসেলের নেতৃত্বে প্রত্যেকে উৎপাদনে যাবে। এই সময় তাদের সক্ষমতা যাচাই করা হবে। এরপর তাদের পণ্য নিয়ে প্রথমে স্থানীয় পর্যায়ে এবং পরে জাতীয় পর্যায়ে ফ্যাশন শো’র আয়োজন করা হবে। আমরা প্রশিক্ষণার্থীদের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে প্রোমোট করতে চাই।

অংশগ্রহণকারী ২০ জন নারী প্রশিক্ষণার্থী উদ্যোক্তারা হলেন, মাকসুদা পারভীন ইভা, মাসহুদা হক ইফা, নাসিমা আক্তার, রাইসা মনিজা আক্তার, রুবাইয়াত চৌধুরী, রাহনুমা সুলতানা, শাহীন আক্তার কণা, শাহীন শানীল, তাহমিনা চৌধুরী, তানিয়া অহাব, তৌওহীদা আক্তার সংগীতা, মাহজাবীন রহিম মৈত্রী, ফারহানা মুনমুন, এভলী চাকমা, ফারাহ সেরাজ, ফারহানা আলম, জান্নাতুল ফেরদৌস হীরা, রেহেমুমা হোসেন, মাহমুদা রহমান, অলকা রানী কোচ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১১

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১২

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৩

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৪

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৫

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৬

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৭

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৮

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৯

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

২০
X