কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৪:১৩ এএম
অনলাইন সংস্করণ

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘উৎসব’ চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে দেশটিতে বসবাসরত ইপিএস কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

বাংলাদেশ দূতাবাস জানায়, উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ প্রদর্শনীতে প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল প্রবাসীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি প্রবাস জীবনে বাংলা সংস্কৃতি, পারিবারিক বন্ধন এবং সামাজিক মূল্যবোধ ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন।

তানিম নূর পরিচালিত ও প্রযোজিত চলচ্চিত্র ‘উৎসব’ বিখ্যাত ইংরেজ সাহিত্যিক চার্লস ডিকেন্সের রচনা ‘এ ক্রিস্টমাস ক্যারোল’ থেকে অনুপ্রাণিত। চলচ্চিত্রটিতে পরিবার, ভালোবাসা, দায়িত্ববোধ ও একসঙ্গে থাকার মানবিক সম্পর্কের গল্প ফুটে উঠেছে। আধুনিক ব্যস্ত জীবনে পারিবারিক ও সামাজিক বন্ধনের গুরুত্বের বার্তা সিনেমাটি দর্শকদের মধ্যে বিশেষ সাড়া ফেলে।

প্রদর্শনী চলাকালে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আবেগঘন পরিবেশ লক্ষ্য করা যায়। অনেকেই প্রবাসে বসে বড় পর্দায় বাংলা সিনেমা দেখার এই সুযোগকে আনন্দঘন সাংস্কৃতিক মিলনমেলা হিসেবে অভিহিত করেন।

দূতাবাস জানায়, চলচ্চিত্র সংস্কৃতির মাধ্যমে বাঙালি জীবনবোধ, মূল্যবোধ ও পারিবারিক ঐতিহ্য বিদেশে তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়ে থাকে। ভবিষ্যতেও প্রবাসীদের সঙ্গে সাংস্কৃতিক সম্পৃক্ততা বাড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X