তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০২:০৮ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১২:১৩ পিএম
প্রিন্ট সংস্করণ

সিনেমার জন্য ভারতে প্রিয়াঙ্কা!

সিনেমার জন্য ভারতে প্রিয়াঙ্কা!

বলিউডের গ্লোবাল তারকা প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ের পর স্বামী-সংসার নিয়ে যুক্তরাষ্ট্রে থাকেন এই অভিনেত্রী। ব্যস্ত আছেন হলিউড ইন্ডাস্ট্রি নিয়ে। তাই ভারতীয় সিনেমায় খুব একটা দেখা যায় না তাকে। এর মধ্যেই সিনেমার কাজে ভারতে আসলেন তিনি। আমেরিকায় যাওয়ার পর থেকে মুম্বাইয়ের সঙ্গে দূরত্ব বেড়েছে প্রিয়াঙ্কা চোপড়ার। ঘন ঘন যে দেশে আসেন, তেমনও নয়। বলিউডে প্রায় কাজ করেন না বললেই চলে। তার ভারতে আসা মানে পারিবারিক কোনো অনুষ্ঠান কিংবা কোনো ব্র্যান্ডের প্রচারের কাজ। গত মাসেই অনন্ত আম্বানির বিয়েতে সপরিবার আসেন প্রিয়াঙ্কা। মাস ঘুরতে না ঘুরতেই ফের মুম্বাইয়ে তিনি।

ভারতে আসার একটি ভিডিও প্রিয়াঙ্কা তার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, তিনি বিমানের জানালা দিয়ে রাতের মুম্বাইয়ের সৌন্দর্য ক্যামেরাবন্দি করছেন। ভিডিওটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন—‘মুম্বাই মেরি জান’।

এমন অসময়ে প্রিয়াঙ্কার মুম্বাই আগমন দেখে শুরু হয়েছে জল্পনা। দিন কয়েক আগেই অভিনেত্রীর লস অ্যাঞ্জেলেসের বাড়িতে দেখা করতে যান পরিচালক মধুর ভান্ডারকর। শোনা যাচ্ছে, ‘ফ্যাশন ২’ সিনেমার কাজ নিয়ে কথাবার্তা বলতেই প্রিয়াঙ্কার বাড়িতে গিয়েছিলেন মধুর। এ ছাড়া বছর দুয়েক ধরে বারবার শোনা গেছে ‘জি লে জারা’ সিনেমার কথা।

২০১১ সালে মুক্তি পায় ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। জোয়া আখতার পরিচালিত সেই সিনেমায় অভিনয় করেছিলেন প্রযোজক ফারহান আখতার নিজেও। সেই ধাঁচেই আরও একটি সিনেমা বানানোর পরিকল্পনা করেছিলেন তিনি। নারীকেন্দ্রিক এ ছবির জন্য ফারহান বেছেছিলেন প্রিয়াঙ্কা, আলিয়া ও ক্যাটরিনা কাইফকে। তারিখসংক্রান্ত সমস্যা ও বারবার সিনেমার কাজ পিছিয়ে যাওয়ায় শোনা যায় সিনেমা থেকে সরে আসার সিদ্ধান্ত নেন প্রিয়াঙ্কা। তবে কি মান-অভিমান ভুলে সেই সিনেমার কাজে হাত দিলেন বলিউডের এই দেশি গার্ল? এমন প্রশ্নই উঠছে বলিউডভিত্তিক বেশ কিছু গণমাধ্যমে।

পিঙ্কভিলার সূত্র অনুযায়ী, ‘জি লে জারা’ সিনেমায় তিনি কাজ না করলেও ‘ফ্যাশন ২’ নিয়ে অভিনেত্রীর বেশ আগ্রহ রয়েছে। কারণ এ কাজটি তার পছন্দের একটি কাজ ছিল। তাই ব্যাটে-বলে ঠিকঠাক হলে আবারও বলিউডের সিনেমায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X