কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জুলাইযোদ্ধা ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী মো. আবু জুবায়ের।

সোমবার (১৫ জুন) দিবাগত রাতে রাজধানীর বাংলাদেশ ইউনিভার্সিটির পার্শ্ববর্তী একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবু জোবায়ের একজন পরিচিত সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও বিতার্কিক হিসেবেও পরিচিত ছিলেন। বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে তার সক্রিয় অংশগ্রহণ ছিল।

বীরগঞ্জের মোহনপুর ইউনিয়নের ভুল্লিরহাট এলাকার বাসিন্দা এবং ২০১৪ সালে সরকারবিরোধী আন্দোলনে নিহত সালাউদ্দিনের ছোট ভাই জুবায়ের।

নিহত জোবায়েরের চাচাতো ভাই আবিদ জানান, জোবায়ের মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় খালার বাসায় থেকে লেখাপড়া করতেন। সোমবার রাতে তিনি আরও দুই বন্ধুকে সঙ্গে নিয়ে রিকশাযোগে এক বন্ধুর বাসায় যাচ্ছিলেন। পথে বাংলাদেশ ইউনিভার্সিটির নিকট দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে অন্য দুইজন সামান্য আহত হলেও জোবায়ের গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. আবু জোবায়েরকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় নিহত হওয়ার পর তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য ভিড় জমে। বিকেল ৫টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

শিক্ষাজীবনে আবু জুবায়ের পার্বতীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। মেধাবী ও ভদ্রস্বভাবের শিক্ষার্থী হিসেবে তিনি শিক্ষক ও সহপাঠীদের কাছে সমাদৃত ছিলেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বন্ধু, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১০

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১১

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১২

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৩

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৪

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৫

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৬

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৭

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৮

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৯

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

২০
X