মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০২:৪২ এএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১২:২৫ পিএম
প্রিন্ট সংস্করণ

‘ডাকাত’ নিয়ে ফিরছেন শ্রুতি

‘ডাকাত’ নিয়ে ফিরছেন শ্রুতি

শ্রুতি হাসান। দক্ষিণ ভারতের সিনেমায় জনপ্রিয় নাম। নিজের অভিনয় দক্ষতা ও গ্ল্যামার দিয়ে বাজিমাত করেছেন তিনি বহু সিনেমায়। ২০২৩ সালের ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘সালার পার্ট ১: সিজফায়ার’। মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলে সিনেমাটি। এবার আরও একটি নতুন সিনেমা নিয়ে আসছেন এই অভিনেত্রী।

সবশেষ ২০২৩ সালের ডিসেম্বরে বড় পর্দায় দেখা যায় এই অভিনেত্রীকে। এরপর আর তার কোনো সিনেমা মুক্তি পায়নি। প্রায় এক বছর পর আবারও তিনি ফিরছেন বড় পর্দায়। সিনেমার নাম ‘ডাকাত : এ লাভ স্টোরি’।

সিনেমাটির টিজার এরই মধ্যে প্রকাশ হয়েছে। যেখানে দেখা যায়, হাতে রাইফেল নিয়ে প্রেমিকের দিকে তাক করে আছেন শ্রুতি। আশপাশে সব ধ্বংস হয়ে আছে। জ্বলছে আগুন। পড়ে আছে অসংখ্য পুলিশের মরদেহ। ১ মিনিট ২৮ সেকেন্ডের এই টিজারে শ্রুতি বুঝিয়ে দিয়েছেন আরও একটি মাস্টার পিস সিনেমা নিয়ে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন তিনি।

সিনেমায় নায়িকার প্রেমিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আদিভি সেশকে। এটি পরিচালনা করেছেন নির্মাতা শানিল দেও। এর গল্প লিখেছেন নির্মাতা নিজেসহ আরও দুজন। সিনেমাটি এ বছরের ডিসেম্বরে মুক্তির কথা। এ ছাড়া শ্রুতির হাতে রয়েছে ‘সালার পার্ট টু’ এর কাজ। যেটি ২০২৫ সালে মুক্তির কথা। প্রথমটির মতো সিক্যুয়েলের পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক প্রশান্ত নীল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১০

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১২

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৩

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৪

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৫

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৬

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৭

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৮

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৯

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

২০
X