কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ফ্রিল্যান্সিং, স্টার্টআপ অথবা বিপিও খাতে দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশে বসেই আমেরিকার বা ইউরোপের মতো বিশ্ববাজারের বড় বড় কোম্পানির কাজ করছে বাংলাদেশের তরুণরা। এ দক্ষ তরুণরাই বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির একেকটি পাওয়ার হাউজ বলে জানিয়েছেন কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহিতুল ইসলাম।

চট্টগ্রামের খুলশীতে অনুষ্ঠিত বিপিও সামিট বাংলাদেশে ‘দক্ষ তরুণ, উদ্ভাবন ও প্রবৃদ্ধির চালিকাশক্তি’ শীর্ষক বিশেষ সেমিনারে আলোচক হিসেবে তিনি এ তথ্য জানান।

তরুণদের সাহসের প্রশংসা করে রাহিতুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে গত কয়েক বছরে একটি অদৃশ্য বিপ্লব ঘটেছে। আর এ বিপ্লবটি ঘটিয়েছে আমাদের তরুণ প্রজন্ম। প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের হাজারো তরুণ সম্পূর্ণ নিজেদের চেষ্টায়, মেধা ও শ্রমে দক্ষ ফ্রিল্যান্সার এবং সফল উদ্যোক্তা হয়ে উঠেছেন। এ তরুণদের যদি সরকারি ও প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে আরেকটু নীতিগত ও অবকাঠামোগত সহযোগিতা করা যায়। তবে তারা বাংলাদেশের অর্থনীতিতে এক অবিস্মরণীয় ও যুগান্তকারী ভূমিকা রাখতে পারবে।’

তিনি বলেন, ‘আজ যখন আমি এ বিপিও সামিটের মঞ্চে দাঁড়িয়ে আপনাদের দিকে তাকাই, শুধু একদল তরুণকে দেখি না; আমি দেখি বাংলাদেশের অর্থনীতির একেকটি পাওয়ার হাউজ। আমি সবসময় একটি কথা বলি, বাংলাদেশে গত কয়েক বছরে অদৃশ্য বিপ্লব ঘটেছে। এইবিপ্লব কোনো অস্ত্র বা যুদ্ধ দিয়ে হয়নি, বিপ্লব হয়েছে আপনাদের হাতের কিবোর্ড, মাউস আর মেধার জোরে। আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের একটা ছেলে বা মেয়ে, যার হয়তো একসময় ঢাকা শহরে এসে একটা সাধারণ চাকরি পাওয়ারও সামর্থ্য ছিল না। সে আজ ঘরে বসে গ্লোবাল মার্কেটে আমেরিকার বা ইউরোপের বড় বড় কোম্পানির কাজ করছে। কেউ ফ্রিল্যান্সিং করছে, কেউ আইটি স্টার্টআপ দাঁড় করাচ্ছে, কেউ বা বিপিও খাতে নিজের ক্যারিয়ার গড়ছে। আর সবচেয়ে বিস্ময়কর হলো, এ বিশাল বিপ্লবটি আপনারা ঘটিয়েছেন সম্পূর্ণ নিজেদের চেষ্টায়, নিজেদের জেদে।’

সামিটে তরুণদের দক্ষতা ও কর্মসংস্থানকে কেন্দ্র করে আয়োজিত এ বিশেষ সেমিনারে তিনি বর্তমান তরুণ প্রজন্মের উন্নয়ন, প্রযুক্তি, উদ্যোক্তা সংস্কৃতি এবং বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির বিবর্তন নিয়ে তার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা তুলে ধরেন।

সামিটের আয়োজকরা জানান, এ বিশেষ সেশনের মূল উদ্দেশ্য ছিল তরুণদের ভবিষ্যৎ-উপযোগী চতুর্থ শিল্পবিপ্লবের দক্ষতায় উদ্বুদ্ধ করা, যেন তারা বৈশ্বিক বাজারের চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। চ

চট্টগ্রামের স্থানীয় তরুণ, শিক্ষার্থী এবং আইটি খাতের নতুন উদ্যোক্তাদের জন্য এ সামিটটি একটি নতুন দিগন্তের উন্মোচন করেছে। দিনব্যাপী এ আয়োজনে অংশ নিয়ে তরুণরা সরাসরি খাতের শীর্ষ বিশেষজ্ঞদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা শোনার সুযোগ পান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশপ্রেম ও মাদকমুক্ত প্রজন্ম গড়তে শিক্ষায় গুরুত্বারোপের আহবান ডেপুটি স্পিকারের

বিশ্বকাপে যে রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-পর্তুগাল

‘বিষাক্ত পুরুষ’ নির্মূলের বিজ্ঞাপন দিয়ে তোপের মুখে ডেটল 

সংসদে টেলিযোগাযোগমন্ত্রী / চার মোবাইল অপারেটরের রাজস্ব বকেয়া ১৩ হাজার কোটি টাকা 

বিশ্বের ১ হাজার মুসলিম পাবেন বিনামূল্যে ওমরাহর সুযোগ

স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নকল ধরা পড়লে কেন্দ্র প্রধানকেও আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

মাজারে দানের টাকা কোথায় যায়?

আদালতে ন্যায়বিচার চাইলেন যাহের আলভী

রোজারিও থেকে বিশ্বমঞ্চ / ৩৯ বছরে ফুটবল জাদুকরের যত অর্জন

১০

সেই ন্যাপকিনের টুকরো আজ ৯ লাখ ডলার

১১

বিশ্বকাপ জিতবে কারা, ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড

১২

শূন্যরেখা পেরিয়ে ফিরলেন ছয়জন, মানবেতর জীবন ৩ জনের

১৩

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪,১৬৩ বাংলাদেশি

১৪

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২৬-এ নতুন সাফল্য অর্জন করেছে বিইউবিটি

১৫

২০২৬ বিশ্বকাপের পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?

১৬

ইরান যুদ্ধ বন্ধের মতোই গুরুত্বপূর্ণ লেবাননের যুদ্ধের অবসান: গালিবাফ

১৭

জাহ্নবীর টি-শার্টের লেখা লাইনে নতুন জল্পনার শুরু

১৮

ভিডিওর ভয় দেখিয়ে ছাত্রলীগ নেতার ব্ল্যাকমেইল, ২ সংসার ধ্বংসের পর টাকা-স্বর্ণালঙ্কার লুট

১৯

ভাই হারালেন শোয়েব আখতার

২০
X