রাজু আহমেদ
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৩:২৫ এএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১২:৫৭ পিএম
প্রিন্ট সংস্করণ

কাজটি করতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম

কাজটি করতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও অভিষেক হয়েছে তার। তবে ওটিটিতে নির্মাতাদের কাছে তার চাহিদা সবসময় বেশি। সেই জনপ্রিয়তা ধরে রেখে এবার আরও একটি ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন তিনি, যেটির শিরোনাম ‘চক্র’। এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ।

সিরিজের গল্প নেওয়া হয়েছে ২০০৭ সালের ১১ জুলাই ময়মনসিংহ পৌরসভার কাশর এলাকার ইটখোলায় রেললাইনে এক পরিবারের ৯ জন ট্রেনের নিচে পড়ে আত্মহত্যার ঘটনা থেকে। যে ঘটনায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। সেই সুইসাইডের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিরিজ নির্মাণ করেছেন ভিকি। সেই রহস্যজনক ঘটনাকে পর্দায় আনার পর অবশেষে মুক্তি পাচ্ছে ‘চক্র’। আগামী ১০ অক্টোবর আই-স্ক্রিনে মুক্তি পাবে সিরিজটি। এর প্রধান দুই চরিত্রে আছেন তাসনিয়া ফারিণ ও তৌসিফ মাহবুব।

নতুন এই সিরিজে অভিনয় নিয়ে ফারিণ বলেন, ‘এ কাজটি করার সময় বেশকিছু দুর্ঘটনার শিকার হয়েছিলাম। একপর্যায়ে মনে প্রশ্ন জাগে—কাজটি করা আমার ঠিক হচ্ছে কি না? এরপর অনেক বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে চক্র আসছে। এটাই আনন্দের। তবে কাজের অভিজ্ঞতা বলতে গেলে আমি বলব—এ সিরিজের শুটিংয়ে আমাদের সবারই কমবেশি বিপদের সম্মুখীন হতে হয়। যেমন আমরা যেখানে বা যেই হাউসটিতে শুটিং করি, সেখানে প্রথম যেদিন গিয়েছিলাম, সেদিনই আমার ভেতরে নেগেটিভ কিছু বিষয় উপলব্ধি হয়। এরপর শুটিং চলাকালীন আমি একবার কারণ ছাড়াই অজ্ঞান হয়ে যাই। এরপর আমাদের নির্মাতা ভিকি ভাইয়ার পা ভেঙে যায়। তারপর শুটিং চলাকালীন আমি প্রতিনিয়ত দুঃস্বপ্ন দেখতে থাকি। তারপর আমাদের শুটিং ইউনিটের অনেকেই কারণ ছাড়া আমাদের সেট থেকে চলে যাচ্ছিলেন, যেটির ব্যাখ্যা আসলে আমরা এখনো পাইনি। তবে কাজটি অবশেষে মুক্তি পাচ্ছে, এটাই আনন্দের। তাই শুটিংয়ের ঘটে যাওয়া ঘটনা নিয়ে এখন আর খুব বেশি কথা বলতে চাই না। সবশেষ আপনাদের কাছে আমার একটা অনুরোধ, চক্র ওয়েব সিরিজটি দেখবেন। কারণ এ কাজটি আমরা অনেক পরিশ্রম করে করেছি, যা বোঝার জন্য অবশ্যই এটি দেখতে হবে। আশা করি হতাশ হবেন না।’

‘চক্র’ সিরিজের ফারিণ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, শাহেদ আলী, মারশিয়া শাওন, এ কে আজাদ সেতু, মাসুদুল মাহমুদ রোহান প্রমুখ।

এদিকে ‘চক্র’ হতে যাচ্ছে তৌসিফ মাহবুবের প্রথম ওটিটি কনটেন্ট। এটি প্রথমে টিভি ধারাবাহিক হয়ে মুক্তির পরিকল্পনা ছিল। সিদ্ধান্ত বদলে এবার এটি ওটিটিতে আসছে।

ফারিণ এরই মধ্যে কলকাতার সিনেমা অভিনয় করেছেন। অতনু ঘোষ পরিচালিত সিনেমাটির নাম ‘আরও এক পৃথিবী’। এটি ভারতে মুক্তি পায় ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি। এ ছাড়া ওটিটিতে তিনি ২০২১ সালের মিজানুর রহমান আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্ম দিয়ে আলোচনায় আসেন। এরপর তিনি উপহার দিয়েছেন বেশকিছু ওটিটি কনটেন্ট। অভিনয় করেছেন নাটকেও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার মনিপুর স্কুলে শিক্ষা ক্যাডারের ৫ শিক্ষক নিয়োগ

‘মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করবে সরকার’

‘স্মরণকালের সেরা গোল’ যেভাবে কেড়ে নিল ভিএআর!

অর্থনীতিতে গতি আনতে এসএমই খাতকে চাঙ্গা করা সরকারের অগ্রাধিকার: শিল্পমন্ত্রী 

‘আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে’

দালালমুক্ত বিআরটিএ গড়তে অনড় আনসার সদস্যরা

কোরআনের আয়াতের ব্যাখ্যা ঘিরে উত্তপ্ত সংসদ

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ষাটোর্ধ্ব লেডি বাইকারের 

ফুলবাড়ীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, আটদিনে হাসপাতালে ভর্তি ৮৮

ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরোপণ

১০

সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্য ‘বিকৃত প্রচারের’ অভিযোগ

১১

কোরআনের আয়াত উদ্ধৃত করে সংসদে বিরোধীদের সমালোচনা করলেন এমপি

১২

নদী তীরবর্তী মানুষের মাঝে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কোস্ট গার্ডের

১৩

অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রিআর’ কৌশল নিয়েছে সরকার: অর্থমন্ত্রী

১৪

দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা

১৫

বিশ্বকাপের মাঝেই অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো

১৬

লোডশেডিংয়ের ক্ষোভে বিদ্যুৎকর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ

১৭

দেশ এবার সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে: স্পিকার

১৮

প্রবাসী কল্যাণমন্ত্রী / মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসবে সুখবর

১৯

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

২০
X