রকি আহমেদ
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

এজলাসে তিথিকে নিয়ে বিতর্ক, ইকরার আরেক বিয়ের তথ্য, আইনজীবীদের হট্টগোল 

আদালতে পুলিশি পাহারায় অভিনেতা জাহের আলভী। ছবি : কালবেলা
আদালতে পুলিশি পাহারায় অভিনেতা জাহের আলভী। ছবি : কালবেলা

স্ত্রী আফরা ইভনাত ইকরা আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ রিমান্ড শুনানিতে আলভীর সঙ্গে নাট্য অভিনেত্রী ইফফাত আরা তিথিকে নিয়ে দুই পক্ষের বিতর্কসহ ইকরার অমতের বিরুদ্ধে আরেক জায়গায় পরিবারের বিয়ে দেওয়ার তথ্য সামনে এসেছে। এনিয়ে এজলাসে আসামি ও বাদীপক্ষের আইনজীবীদের হট্টগোলও দেখা গেছে।

বুধবার (২৪ জুন) দুপুর ২টা ২০ মিনিটের দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের এজলাসে তোলা হয় আলভীকে। শুনানির শুরুতে তদন্ত কর্মকর্তা ডিবির মিরপুর বিভাগের পরিদর্শক মো. আব্দুল মালেক ১০ দিনের রিমান্ড চান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হারুনুর রশিদ আদালতে বলেন, ‘ইকরাকে সময় না দিয়ে আলভী তিথির জন্মদিনে নেপালে ঘুরতে যেত। আলভী তার সঙ্গে ছবি দিয়ে ফেসবুকে পোস্টে বলেন, “শুভ কামনা তিথি। আমার দেখা তুমি সবচেয়ে ভালো আর্টিস্ট”। এছাড়া অভিনেত্রী তিথি তার মেহেদী দেওয়া হাতে আলভীর নাম লিখে একটি পোস্টও দেন। এসব ঘটনায় ইকরা ফেসবুক মেসেন্জারে লিখে যান, তার মৃত্যুতে যদি কারোর হাত থাকে তাহলে এই তিথির।’ রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও বলেন, ‘উসকানিমূলক এক পোস্টে আলভী লেখেন, “পাপ করলে ক্ষমা মেলে, মুক্তি মেলে না”। ইকরা এসব সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন। আমরা সৃষ্টির সেরা জীব। বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করি৷ মানুষ তার হায়াত বৃদ্ধির জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করে। কতটা মানসিক নির্যাতন, অবহেলা, বঞ্চনার স্বীকার হলে ইকরা আত্মহত্যা করেন।’

অন্যদিকে আলভীর আইনজীবী ব্যারিস্ট্রার রুবায়েত বলেন, ‘আলভী প্রথমে হাইকোর্ট গেলে আদেশে বলা হয়েছে নিম্ন আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে। ‘কিং প্রোডাকশন’ নামে তার একটা মিডিয়া হাউজ আছে। ৫০ জন কাজ করে। আলভী গ্রেপ্তার হওয়ায় তারা পথে বসে গেছে। হাইকোর্ট আমাদের পক্ষে আদেশ দিয়েছেন। জামিন চাইতে বলেছেন।’

বিচারক তখন আইনজীবীকে থামিয়ে বলেন, ‘হাইকোর্টের আদেশে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে শুধু।’

আসামির আইনজীবী বলেন, ‘বলা হচ্ছে ২০১৩ সালে প্রেমের সম্পর্কে তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ে হয়েছে ২০১০ সালে। আলভীর সঙ্গে বিয়ের পর ইকরার পরিবার ইকরার অমতে আরেকজনের সঙ্গে তার বিয়ে দেয়।’

এসময় ইকরার একটি হলফনামা আদালতে পড়ে শোনান আইনজীবী। সেখানে ইকরা বলেন, ‘আমার টক্সিক ফ্যামিলি। আমার স্বাধীন জীবন তারা পছন্দ করে না। আমি স্বেচ্ছায় আমার পূর্বের স্বামী আলভীর কাছে ফিরে যেতে চাই।’

আসামির আইনজীবী বলেন, ‘ইকরার পরিবারের এই ঘটনার পরই তো মানসিকভাবে মারা গেছেন। এতোদিন ধরে তার লাশ বেঁচে ছিল।’

ইকরাকে নিয়ে এরকম তথ্য দেওয়ায় বাদী পক্ষের আইনজীবীদের মধ্যে চাপা উত্তেজনা দেখা দেয়।

আলভীর আইনজীবী বলতে থাকেন, ‘একজন কারাগারে থাকা আসামির কথা শুনতে হবে। আলভী একজন নাট্যশিল্পী। তার অভিনয় দেখে মুগ্ধ হয়ে ইকরা বিয়ে করেছে। সে (আলভী) তো এক হাজার নারীর সঙ্গে ছবি দিতেই পারে। এটা তার অধিকার। “পাপ করলে ক্ষমা মেলে, মুক্তি মেলে না” আলভীর এই পোস্ট আত্মহত্যার প্ররোচনা ঘটাতে পারে না।’

আলভীর আইনজীবী আরও বলেন, ‘ইকরার কতগুলো ছবি আদালতে পেশ করেছি দেখুন। সেখানে ইকরা তার বান্ধুবীদের সঙ্গে মাদক সেবন করছে৷ বিভিন্ন মাদক তিনি নিয়েছেন। বিভিন্ন মেডিসিনও ইকরা নিতেন। এই মেডিসিন ও ড্রাগস কি ইকরাকে মৃত্যুর দিকে নিয়ে গেল? মামলায় ইকরার মৃত্যুর পর সুরতহাল প্রতিবেদন এখন জমা দেয়নি। ইকরার বয়স ৩৩। আন্ডার এজ না যে ঝুঁলে পড়ল। এটা ইকরার পরিবারের একটা প্রহসনের মামলা।’

এই শুনানির সময় আসামিপক্ষ ও বাদীপক্ষের আইনজীবীদের তুমুল বাগ্ বিতণ্ডা দেখা যায়। বিচারক উভয়পক্ষকে থামিয়ে বাদীপক্ষ ও আসামিপক্ষের দুজন করে আইনজীবী বাদে বাকিদের দূরে সরে দাঁড়ানোর নির্দেশ দেন। বিচারকের এ আদেশ মেনে দুপক্ষে দুজন করে দাঁড়ান।

আলভীর আইনজীবী আরও বলেন, ‘আসামির বিরুদ্ধে রিমান্ড দেওয়া যায় না। হাইকোর্টের নির্দেশ মতে বিদেশ থেকে দেশে এসে আত্মসমর্পণ করেছেন আলভী। অথচ আসামিরা দেশের বাইরে চলে যান। আমরা ন্যায়বিচার চাই।’

রাষ্ট্রপক্ষ, বাদীপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য শেষে আলভী আদালতকে বলেন, ‘মাননীয় আদালত আমি কিছু বলতে চাই। বিচারক অনুমতি দিলে তিনি বলেন, ‘আমি এমন একটা পরিস্থিতিতে আছি। শোক পালন করব না কি কী করব বুঝতে পারছি না। আমরা দুজনে ম্যাচিউর। প্রেম করে বিয়ে করেছি। আমাদের বিয়ের পর খুনসুটি ছিল, অভিমান ছিল, ঝগড়া ছিল। আমাদের সম্পর্ক স্মুথ ছিল। এমন কিছু ঘটেনি যে ইকরা আত্মহত্যা করবে।’

আলভী আরও বলেন, আমি যেহেতু মিডিয়ায় কাজ করি। আমার শুভাকাঙ্খী ছাড়াও হেটার্স আছে। তারাই ইকরার মৃত্যুর পর আমাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোপাগান্ডা ছড়িয়েছে। তিথির হাতের মেহেদী দেওয়া ছবিতে আলভী লেখা এআই জেনারেটেড। এখনো সেই ছবি আছে। আসল ছবিতে আলভী লেখা নেই।’

আলভী বলেন, ‘আমি নেপালে গেছি ছয়টা নাটকের শুটিং করতে। আমার সঙ্গে অনেক মানুষ ছিল। এমন না যে আমি বার্থডে সেলিব্রেট করতে গেছি। আমার একটা সন্তান আছে। সে তার মাকে হারিয়েছে। সে যতোই নানা-নানি দাদা-দাদির কাছে থাকুক, তার বাবা প্রয়োজন আমাকে জামিন দিন।’

শুনানি শেষে আদালত আসামি আলভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানি শেষে কাঠগড়ায় দাঁড়িয়ে আলভী বললেন, ‘আমি পানি খাব৷ পরিবারের লোকজনকে খুঁজে ফের পানি চান তিনি। এরপর তাকে স্বজনরা পানির বোতল দেন। এরপর আলভীকে হাজতখানায় নেওয়া হয়।’

বাদীপক্ষের আইনজীবী আবজাল হোসেন মৃধা গণমাধ্যমে বলেন, ‘আসামিকে বাঁচাতে আসামিপক্ষ বিভিন্ন বিভ্রান্তকর তথ্য দিচ্ছেন। একজন মৃত ব্যক্তিকে নিয়ে বিভিন্ন মিথ্যাচার করছেন আসামিরা। ইকরা নাকি মাদক নিতেন। বলতে তাদের একটুও বাঁধছে না। অথচ আলভী ইকরার এক বান্ধবীর কাছে মাদক চেয়ে মেসেজ করেছেন। আলভী মাদকাসক্ত ছিলেন। আসামিকে রিমান্ডে নিলে তিথি দোষী কি না বের হবে।’

এর আগে গত ১৮ জুন দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন আলভী। শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১০

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

১১

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

১২

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

১৩

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

১৪

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

১৫

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

১৬

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৭

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১৮

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

১৯

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

২০
X