তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২৩ এএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১২:১৪ পিএম
প্রিন্ট সংস্করণ

পঁচিশের শুরুতেই শ্রুতি

পঁচিশের শুরুতেই শ্রুতি

দক্ষিণ ভারতীয় তারকা শ্রুতি হাসান। সবশেষ বড় পর্দায় ২০২৩ সালে মুক্তি পায় তার বিগ বাজেটের সিনেমা ‘সালার : পার্ট ১- সিজফায়ার’। এতে দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। এরপর আর রুপালি পর্দা বা ওটিটি কোথাও অভিনয় করতে দেখা যায়নি তাকে। তবে ২০২৫ সালের শুরুতেই এ নায়িকা বড় পর্দা মাতাতে আসছেন। ছবির নাম ‘কুলি’।

তারকাবহুল ‘কুলি’ মুক্তি পাবে ২০২৫ সালের ১২ জানুয়ারি। এরই মধ্যে সিনেমার সব কাজ শেষ হয়েছে। এ বছরের ডিসেম্বর থেকে প্রচারণা শুরু হবে বলে ভারতীয় গণমাধ্যমে নিশ্চিত করেছেন এর পরিচালক লোকেশ কানাগরাজ। এরই মধ্যে কুলির বেশ কয়েকটি পোস্টারও প্রকাশ করা হয়েছে। শিগগির এর ট্রেলারও প্রকাশ করা হবে বলে জানান পরিচালক।

‘কুলি’ সিনেমার কাজ শুরু হয় ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর। এরপর ভারতের বিভিন্ন লোকেশনে হয় শুটিং। মাঝে শিডিউল ব্যস্ততায় কিছুদিন বন্ধ ছিল কাজ। এরপর ২৪ সালে আবারও শুরু হয় শুটিং। এখন সিনেমার সব ধরনের কাজ শেষ। চলছে মুক্তির প্রস্তুতি।

সিনেমায় শ্রুতি হাসান ছাড়াও আছেন রজনীকান্ত ও নাগার্জুনের মতো তারকা। ২০২৫ সালে এ সিনেমা ছাড়া শ্রুতির ‘সালার-২’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

বিশ্বকাপে কবে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

মেয়ের বিয়ের ১২ বছর পর নাতির জন্ম, আনন্দে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা

আন্দোলন হয় রংপুরে, বাজেট যায় দক্ষিণে: ড. আতিক মুজাহিদ

১০

ঘানার সেই বিতর্কিত তান্ত্রিক বলছেন, ‘এবার বিশ্বজয়ী পর্তুগাল’

১১

তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা

১২

পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সম্পাদক চন্দন দাস

১৩

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৪

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান, দাবি ট্রাম্পের

১৫

৪ মাস আগে মালদ্বীপে আসা তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

বিশ্বকাপে গোলবন্যায় নতুন রেকর্ড

১৭

মৌলভীবাজারে কালবেলার সাংবাদিক রুমেল আহমেদের ওপর হামলা

১৮

মহাকাশে ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

১৯

এনসিপির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান 

২০
X