কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর একমুখী হামলায় ব্যবহৃত অন্তত চারটি ড্রোন ব্যবহার করেছে।

শুক্রবার (২৬ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ড্রোনগুলোর একটি বড় এবং অত্যন্ত মূল্যবান একটি পণ্যবাহী জাহাজের ওপরের ডেকে সরাসরি আঘাত হানে। এতে জাহাজটির কিছু ক্ষয়ক্ষতি হলেও সেটি যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।

তিনি আরও দাবি করেন, আমরা বাকি তিনটি ড্রোন ভূপাতিত করেছি। স্পষ্টতই এটি আমাদের যুদ্ধবিরতি চুক্তির একটি বোকামিপূর্ণ লঙ্ঘন।

তবে ট্রাম্প কোন নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেছেন বা ঘটনাটি ঠিক কখন ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি।

জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা প্রণালিতে আটকে পড়া জাহাজ ও নাবিকদের সরিয়ে নেওয়ার প্রচেষ্টা স্থগিত করার পরপরই ট্রাম্প এই বিবৃতি দেন।

এর আগে বৃহস্পতিবার ওমান উপকূলসংলগ্ন জলসীমায় একটি জাহাজে হামলার ঘটনা ঘটে। ওই হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করলেও তেহরান এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

সূত্র : আল জাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

প্রথমার্ধেই স্পেনের ধাক্কা, বিদায়ের শঙ্কায় উরুগুয়ে

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

গোলশূন্য প্রথমার্ধ কাটাল কেপ ভার্দে-সৌদি আরব

রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

একাদশে বড় পরিবর্তন, নকআউটের লড়াইয়ে কেপ ভার্দে-সৌদি আরব

ভাগ্য নির্ধারণী ম্যাচে মাঠে নামছে স্পেন-উরুগুয়ে, একাদশে যারা

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, নিহত ২

ভারতকে বিচারের মুখোমুখি করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

১০

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

১১

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

১২

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

১৩

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

১৪

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

১৫

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

১৬

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

১৭

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

১৮

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১৯

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

২০
X