তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ এএম
প্রিন্ট সংস্করণ

ব্যারিস্টার হতে চান ফারিয়া

ব্যারিস্টার হতে চান ফারিয়া

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তিনি একাধারে চলচ্চিত্র অভিনেত্রী, মডেল, গায়িকা, টেলিভিশন উপস্থাপক এবং রেডিও জকি। এবার জানালেন, তিনি ব্যারিস্টার হতে চান। দেশের বিনোদন জগতের জনপ্রিয় এ মুখ সম্প্রতি কানাডার মন্ট্রিয়েলে চিত্রনায়ক জায়েদ খানের এক প্রশ্নের উত্তরে এমনটাই জানান।

ফারিয়া ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন। সেখানে তিনি বিগত এক বছরে নিজের জীবনে ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন। এরপর জায়েদ খান জানতে চান, ফারিয়ার কোন স্বপ্ন এখনো পূরণ হয়নি।

উত্তরে ফারিয়া বলেন, ‘আমি ব্যারিস্টার হতে চাই। এটা আমার ছোটবেলার ইচ্ছা। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার এ স্বপ্নটাও পূরণ করেন।’

গত মে মাসে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন এ অভিনেত্রী। দুদিন কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। এরপর কেটে গেছে প্রায় চার মাস। ওই বিষয়ে তেমন কিছু বলেননি তিনি।

তবে জায়েদ খানের শোতে অতিথি হয়ে গ্রেপ্তার প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘এরকম কিছু হবে আশা করিনি। কখনো দুঃস্বপ্নেও ভাবিনি। যার জীবন স্কিন কেয়ার, মেকআপ, একটু ঘোরাফেরা, শপিং, পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধুদের সঙ্গে ভালো খাওয়া—এই ছোট ছোট জিনিস নিয়ে খুশি থাকার, তার জীবনে এত জটিলতা! কী করব, কী করব না—এগুলো নিয়ে যখন চিন্তা করতে হয়, তখন ভীষণ হতাশ হই।’

গ্রেপ্তারের পর এই প্রথমবার বিষয়টি নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া। তার মতে, এমন পরিস্থিতি মানুষকে আরও শক্তিশালী হতে শেখায়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X