তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২০ এএম
প্রিন্ট সংস্করণ

আসছে ‘প্লে ডার্টি’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাত বছরের দীর্ঘ বিরতির পর আবারও পরিচালনায় ফিরছেন হলিউডের জনপ্রিয় নির্মাতা শেন ব্ল্যাক। তার নতুন ছবি ‘প্লে ডার্টি’ মুক্তি পাবে প্রাইম ভিডিওতে। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন বাফটা জয়ী অভিনেতা মার্ক ওয়াহলবার্গ।

অপরাধভিত্তিক কাহিনিকে নতুনভাবে উপস্থাপন করতে যাচ্ছে সিনেমাটি। বিভিন্ন ছবিতে অপরাধীরা যেখানে প্রযুক্তি ও দুঃসাহসী কাণ্ডে নির্ভরশীল, সেখানে পার্কার চরিত্র একেবারেই ভিন্ন। তিনি মানুষের মনস্তত্ত্বকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন। ডোনাল্ড ই. ওয়েস্টলেকের জনপ্রিয় ‘পার্কার’ সিরিজ অবলম্বনে নির্মিত সিনেমাটির গল্পে দেখা যাবে—বিশ্বাসঘাতকতার শিকার হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা পার্কার প্রতিশোধের পথে নামেন। প্রতিশোধই পরিণত হয় জীবনের সবচেয়ে বড় ডাকাতির পরিকল্পনায়। এতে তার সঙ্গী গ্রোফিল্ডকে সঙ্গে নিয়ে তাকে টক্কর দিতে হবে এক দক্ষিণ আমেরিকান স্বৈরশাসক, নিউইয়র্ক মাফিয়া আর বিশ্বের অন্যতম ধনী এক ব্যক্তির বিরুদ্ধে।

মার্ক ওয়াহলবার্গের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন লাকিথ স্ট্যানফিল্ড, রোজা সালাজার, কিগান-মাইকেল কি, চাকুডি ইওউজি, ন্যাট উলফ এবং থমাস জেন।

আগামী ১ অক্টোবর প্রাইম ভিডিওতে বিশ্বের ২৪০টিরও বেশি স্ট্রিমিং শুরু হবে এটি। প্লে ডার্টির মাধ্যমে শেন ব্ল্যাকের এ প্রত্যাবর্তন এরই মধ্যে দর্শকমহলে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১১

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৪

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৫

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৬

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৭

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৮

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

১৯

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

২০
X