তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৯:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

হাসির রাজ্যে মাহি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চকচকে আলো-ঝলমলে শোবিজ দুনিয়ায় তারকা মানেই পর্দায় গ্ল্যামার, মেকআপ, ক্যামেরার ঝলক। কিন্তু এ ছবিটি একদম আলাদা। এখানে নেই কোনো সাজপোশাক বা স্টুডিওর আলো, আছে শুধু এক টুকরো নির্ভেজাল হাসি—যা ছড়িয়ে দিয়েছেন অভিনেত্রী সামিরা খান মাহি।

ঢাকার এক পার্কের সেতুর ওপর ছোট ছোট পথশিশুর সঙ্গে হাসিখুশি মুহূর্তে ধরা দিয়েছেন তিনি। কারও গায়ে পুরোনো ফুটবল জার্সি, কারও হাতে বিস্ময়ভরা কৌতূহল; কিন্তু সবার মুখে একই উচ্ছ্বাস—মাহির পাশে দাঁড়িয়ে হাসতে পারার আনন্দ। মাহির মুখেও সেই একই হাসি—বন্ধুত্ব, ভালোবাসা আর সহানুভূতির মিলনরেখা যেন।

ছবিটির প্রতিটি ফ্রেম যেন বলে, জনপ্রিয়তা শুধু পর্দার জন্য নয়, মানুষের সঙ্গে মিশে যাওয়াতেও তার সত্যিকারের সৌন্দর্য। এই অভিনেত্রী বিশ্বাস করেন, ‘একজন শিল্পীর সাফল্য তখনই পূর্ণ হয়, যখন তার কাজ বা উপস্থিতি অন্যের মুখে হাসি ফোটায়।’

ছবিটি নিজের ফেসবুকে শেয়ার করে মাহি ক্যাপশনে লেখেন, ‘এই হাসিগুলোই পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি।’

মাহি অভিনীত সবশেষ নাটকের নাম ‘মন খারাপের দিনে’। যেখানে তার বিপরীতে অভিনয় করেন আরশ খান। এ ছাড়া প্রকাশের অপেক্ষায় রয়েছে তার একাধিক নাটক। ব্যস্ততা আছে ওটিটি প্ল্যাটফর্মেও।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X