তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১০:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ

তটিনী-ইয়াশের সিনেমা ‘তোমার জন্য মন’

তটিনী ও ইয়াশ I ছবি: সংগৃহীত
তটিনী ও ইয়াশ I ছবি: সংগৃহীত

ঢালিউডে নতুন এক জুটি হাজির হতে যাচ্ছে—তটিনী ও ইয়াশ রোহান। দুজনের অনস্ক্রিন রসায়ন নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন ছিল, এবার সেটি রূপ নিচ্ছে বাস্তবে। কারণ, ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে তাদের অভিনীত নতুন সিনেমা ‘তোমার জন্য মন’।

নির্মাণ করেছেন নির্মাতা শিহাব শাহীন। সিনেমাটি মুক্তি পাচ্ছে ৫ নভেম্বর রাত ১২টায় চরকিতে। এর মধ্যেই প্রকাশিত হয়েছে সিনেমার পোস্টার ও ট্রেলার, যা দর্শকমহলে কৌতূহল জাগিয়েছে। ‘তোমার জন্য মন’ মূলত মফস্বলের দুই তরুণ-তরুণীর সম্পর্কের গল্প। প্রেম, সামাজিক বাধা, আর আত্ম-অন্বেষার যাত্রা—সব মিলিয়ে এক আবেগঘন গল্প বলেছে সিনেমাটি। এটির নির্মাতা শিহাব শাহীন কালবেলাকে বলেন, ‘এ গল্পে এমন দুই চরিত্র দরকার ছিল, যাদের মধ্যে কাজের বাইরে ও ভেতরে এক ধরনের বোঝাপড়া আছে। ইয়াশ আর তটিনী সেই জায়গায় দারুণ মানিয়েছে।’ তিনি আরও বলেন, ‘চরকির সঙ্গে আগে বেশ কিছু কাজ করেছি, কিন্তু এবার গল্পটি আমি নিজে থেকেই প্রস্তাব দিয়েছি। এটা এমন এক গল্প, যা আমি নিজে বলতে চেয়েছিলাম।’

সিনেমায় ‘পিউ’ চরিত্রে অভিনয় করেছেন তটিনী। চরিত্রটি নিয়ে তিনি বলেন, ‘গল্পটা প্রথম শুনে আমার মনে হয়েছিল সাধারণ প্রেমের গল্প। কিন্তু অর্ধেক শোনার পরই বুঝলাম এটা ভিন্ন কিছু—অপ্রত্যাশিতভাবে গভীর। তখনই আমি সিদ্ধান্ত নেই, কাজটা করব।’ অন্যদিকে, ‘রওনক’ চরিত্রে দেখা যাবে ইয়াশ রোহানকে—এক প্রভাবশালী পরিবারের তরুণ, যিনি নিজের পরিচয়ে প্রতিষ্ঠিত হতে চান। ইয়াশ বলেন, ‘স্ক্রিপ্ট পড়েই বুঝেছি, এটা এমন কাজ যা না করলে আফসোস থাকবে। ব্যস্ত সময়সূচির মাঝেও ডেট ম্যানেজ করে কাজটা করেছি।’

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান এবং অতিথি চরিত্রে সালাহউদ্দিন লাভলু। গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শিহাব শাহীন নিজেই। সংগীতে আছেন ইমন চৌধুরী, আর আবহসংগীত করেছেন খৈয়াম সানু সন্ধি। সিনেমাটির অর্থায়নে রয়েছে সেনসেশন কনডমস।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X