তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৯:২৪ এএম
প্রিন্ট সংস্করণ

মানবিক মেহজাবীন

মানবিক মেহজাবীন

ছোট পর্দা থেকে বড় পর্দায় যাত্রা হয়েছে অভিনেত্রী মেহজাবীনের। প্রমাণ রেখেছেন নিজের অভিনয় দক্ষতার। যার ফলে বেড়েছে দর্শকও। এখন অভিনেত্রীর পাশাপাশি চিত্রনায়িকা লেখা হচ্ছে তার নামের পাশে, যা অর্জন করতে দীর্ঘ সময় পরিশ্রম করতে হয়েছে তাকে। তারপরই এসেছে তারকা খ্যাতি। কিন্তু জনপ্রিয়তা বাড়লেও মানবিক কাজে নিজেকে প্রতিনিয়ত নিয়োজিত রেখেছেন তিনি।

সামাজিক মাধ্যমে মেহজাবীন চৌধুরী বরাবরই সক্রিয় থাকেন। সেখানে নিজের ব্যক্তিজীবন থেকে কাজের খবর সবকিছুই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সামাজিক মাধ্যমে যুক্ত আছেন ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স ও টিকটকে। যেখানে যথাক্রমে তার অনুসারীর সংখ্যা দুই কোটির কাছাকাছি। যাদের সঙ্গে প্রতিনিয়ত যুক্ত থাকেন তিনি। এখানেই ব্যক্তিজীবন ও কাজের পাশাপাশি মানবিক কাজের বার্তা দেন। যার মধ্যে মুমূর্ষু রোগীদের জন্য রক্তের প্রয়োজনে প্রতিনিয়ত পোস্ট করেন। রোগী দেশের যে প্রান্তেই থাকুক না কেন, মেহজাবীন তার সামাজিক মাধ্যমে তার জন্য রক্ত সংগ্রহের ব্যবস্থা করেন, যা অনেক দিন ধরেই করে আসছেন। পাশাপাশি যে কোনো মানবিক কাজে নিজেকে যুক্ত রাখারও চেষ্টা করেন এ তারকা।

বড় পর্দায় মেহজাবীন নাম লেখান ‘সাবা’ সিনেমার মাধ্যমে। যেটি পরিচালনা করেন মাকসুদ হোসাইন। এতে আরও অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, রোকেয়া প্রাচী প্রমুখ। সিনেমার গল্পে ‘সাবা’ সাধারণ পরিবারের মেয়ে। তার বাবা নিখোঁজ এবং মায়ের হুইলচেয়ারের জীবন। কঠিন সংগ্রামের মধ্য দিয়ে নিজের জীবন এগিয়ে নিতে হয় তাকে।

তবে ‘সাবা’ প্রথম সিনেমা হলেও দেশের প্রেক্ষাগৃহে প্রথম মুক্তি পাওয়া তার সিনেমা হচ্ছে ‘প্রিয় মালতী’। যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন এ তারকা। মালতী রানী দাশ নামে নিম্ন-মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্র ধারণ করেছেন মেহজাবীন। যিনি পলাশ কুমার দাশ নামে এক তরুণের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন। এটি পরিচালনা করেন তরুণ নির্মাতা শঙ্খ দাশগুপ্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথির

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

১০

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

১১

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

১২

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

১৩

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

১৪

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

১৫

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

১৬

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

১৭

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

১৮

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১৯

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

২০
X