তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম
প্রিন্ট সংস্করণ

অ্যানিমেশন সিনেমায় শ্রদ্ধা কাপুর

অ্যানিমেশন সিনেমায় শ্রদ্ধা কাপুর

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এবার পা রাখছেন ডিজনির জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমায়। আসন্ন সিক্যুয়েল ‘জুটোপিয়া ২’-তে হিন্দি সংস্করণে কণ্ঠ দেবেন তিনি প্রিয় খরগোশ পুলিশ অফিসার জুডি হপস চরিত্রে।

সংবাদটি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ওয়াল্ট ডিজনি স্টুডিওস ইন্ডিয়া প্রকাশ করেছে ‘জুটোপিয়া ২’-এর এক মনোমুগ্ধকর পোস্টার, যেখানে দেখা গেছে শ্রদ্ধা কাপুর ও জুডিকে একসঙ্গে। অভিনেত্রী নিজেও ইনস্টাগ্রামে সেই পোস্টটি শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পোস্টটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন,

‘জুটোপিয়া ২’ হিন্দিতে অসাধারণ জুডি হপসের কণ্ঠস্বর হিসেবে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত। সে একজন সাহসী, প্রাণবন্ত, উৎসাহী কাটলেট এবং ছোটবেলা থেকেই

খুব সুন্দর। আমরা আপনাদের জন্য এক নতুন চমক নিয়ে আসতে চলেছি। সঙ্গেই থাকুন। ডিজনি পরিবারের নতুন সদস্য হিসেবে শ্রদ্ধাকে স্বাগত জানিয়ে নির্মাতা বলেন, শ্রদ্ধার আকর্ষণ, উদ্যম ও উষ্ণতায় জুডি হপসকে হিন্দি সংস্করণে আরও বেশি আপন করে তুলবে।

এর আগে চলতি বছরের শুরুতে ডিজনি প্রকাশ করে ‘জুটোপিয়া ২’-এর ট্রেলার, যা প্রথম সিনেমার ৯ বছর পর ফিরিয়ে আনে এই প্রিয় জুটিকে। ট্রেলারে দেখা যায়, আবারও রসিকতা ও আবেগে ভরা সম্পর্কের গল্প—জুডি হপস ও বুদ্ধিদীপ্ত শিয়াল নিক ওয়াইল্ডের (যার কণ্ঠ দিয়েছেন জেসন বেটম্যান)।

নতুন ছবিতে জুডি থাকছে আগের মতোই জুটোপিয়া পুলিশ ডিপার্টমেন্টের এক উচ্চাকাঙ্ক্ষী অফিসার, আর নিকও তার সঙ্গী, একসময়ের ধূর্ত প্রতারক থেকে এখন তার সহযোগী।

গল্পে দেখা যাবে, তারা একসঙ্গে এক রহস্যময় মামলার তদন্তে নামছে, আর সেইসঙ্গে তাদের সম্পর্কেও দেখা দেবে রোমান্টিক মোড়ের আভাস।

ট্রেলারের শুরুতেই দেখানো হয়, ‘অমিল জুটিদের থেরাপি সেশন’, যেখান থেকে শুরু হয় এক নতুন রাউন্ডের বিশৃঙ্খলা, হাস্যরস আর রঙিন জুটোপিয়া শহরের অ্যাডভেঞ্চার।

জ্যারেড বুশ ও বায়রন হাওয়ার্ড পরিচালিত ‘জুটোপিয়া ২’ দর্শকদের উপহার দেবে হাসি, আর রোমাঞ্চের নিখুঁত এক সংমিশ্রণ। ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাবে ২০২৫ সালের ২৮ নভেম্বর।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X