তামজিদ হোসেন
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ এএম
প্রিন্ট সংস্করণ

এ সপ্তাহের ওটিটি

এ সপ্তাহের ওটিটি

নভেম্বরের তৃতীয় সপ্তাহে ওটিটি দুনিয়ায় যেন শুরু হতে চলেছে টানটান উত্তেজনার নতুন অধ্যায়। একের পর এক চমকপ্রদ মুক্তির ঘোষণায় এরই মধ্যে সরগরম সোশ্যাল মিডিয়া। রহস্য, থ্রিল আর অপ্রত্যাশিত মোড়ে ভরা বহুল প্রতীক্ষিত চারটি শো ও ছবিকে ঘিরে দর্শকদের কৌতূহল এখন তুঙ্গে। যেন অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই। কোন গল্পে লুকিয়ে আছে আতঙ্ক, কোথায় আছে আবেগের স্রোত—তা জানতে উৎসাহী সব বয়সের দর্শকই। কালবেলার আজকের বিশেষ আয়োজনে থাকছে ওটিটির এ সপ্তাহের সেই চারটি হাই ভোল্টেজ নতুন কনটেন্টের বিস্তারিত। লিখেছেন—তামজিদ হোসেন

ফ্যামিলি ম্যান সিজন ৩

রাজ এবং ডিকের পরিচালনায় নির্মিত ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩’ নিঃসন্দেহে এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত ওয়েব সিরিজ। এ সিজনে আবারও মনোজ বাজপেয়ী ফিরে আসছেন, শ্রীকান্ত তিওয়ারি রূপে। যিনি আগের মতোই তীক্ষ্ণ ও তীব্র কিন্তু তাকে এবার দেখা যাবে রোমাঞ্চে ভরপুর এক নতুন মিশনে। এই সিজনে এবারের পরিস্থিতি আরও ভয়াবহ, কারণ প্রধান ভিলেন হিসেবে এবার যোগ দিয়েছেন জয়দীপ আহলাওয়াত। জানা যায়, তিনি অভিনয় করছেন উত্তর-পূর্ব ভারতের এক ভয়ংকর মাদক সম্রাটের চরিত্রে। সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে দেখা যাবে চলতি বছরের ২১ নভেম্বর।

হোম বাউন্ড

‘হোম বাউন্ড’ তখন থেকেই সাড়া ফেলছে যখন এটি ভারতের পক্ষ থেকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে। নীরাজ ঘাইওয়ানের পরিচালিত এ ছবিটি শৈশবের দুই বন্ধুর গল্পকে ঘিরে তৈরি, যারা ভারতীয় পুলিশ ডিপার্টমেন্টে যোগ দেওয়ার স্বপ্ন দেখছে। এরপর কী ঘটে, সেটিই গল্পের মূল আকর্ষণ। এ সিরিজে অভিনয় করেছেন ঈশান খট্টর, বিশাল জেঠওয়া, জাহ্নবী কাপুরসহ আরও অনেকে। নেটফ্লিক্সে এ সিরিজটি মুক্তি পাবে ২১ নভেম্বর।

দ্য বেঙ্গল ফাইলস

২১ নভেম্বর নির্মাতা বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’ এবার মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম জি ৫- এ। রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত এ ছবিটি অগ্নিহোত্রীর ‘ফাইলস ট্রিলজি’র সমাপ্তি টানছে। যার অন্তর্ভুক্ত ‘দ্য তাশখন্দ ফাইলস’ এবং ‘দ্য কাশ্মীর ফাইলস’। স্বাধীনতাপূর্ব যুগের ওপর ভিত্তি করে নির্মিত এ ছবির গল্প আবর্তিত হয়েছে নোয়াখালি দাঙ্গার সময় ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’-কে কেন্দ্র করে। এ সিরিজে অভিনয় করেছেন দর্শন কুমার, মিঠুন চক্রবর্তী, পল্লবী জোশি, অনুপম খেরসহ আরও অনেকে।

জিদ্দি ইশক

‘জিদ্দি ইশক’ আসন্ন এই হিন্দি সিরিজটি টালিউড নির্মাতা রাজ চক্রবর্তীর পরিচালিত সিনেমা ‘পরিনীতা’-র রিমেক। এ সিরিজে হিন্দি ও বাংলা সিনেমার বেশ কিছু মেধাবী অভিনেতাদের দেখা যাবে। সিরিজের গল্পটি এক শিক্ষক ও ছাত্রীর একপক্ষীয় প্রেমকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এ সিরিজে অভিনয় করেছেন পরমব্রত চট্টপাধ্যায়, অদিতি পোহানকার, সুমিত ব্যাস, প্রিয়াংশু পাইনুলিসহ আরও অনেকে। ২১ নভেম্বর এ সিরিজটি মুক্তি পাবে জিও হটস্টারে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X