তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৯:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

জুটি বাঁধছেন তারা

জুটি বাঁধছেন তারা

টেলিভিশন নাটকে তিন দশকের সফল ক্যারিয়ার গড়ে তুললেও কখনো চলচ্চিত্রে অভিনয় করেননি জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর প্রথমবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। তিনি অভিনয় করতে যাচ্ছেন জেন-জিদের হতাশা ও তা থেকে উত্তরণ নিয়ে নির্মিতব্য নতুন সিনেমা ‘রবি ইন ঢাকা’-তে। ছবিটি নির্মাণ করছেন পরিচালক রাজীব সালেহীন। এতে রিচির বিপরীতে অভিনয় করছেন তরুণ অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। ছবির গল্পে সমকালীন তরুণদের মানসিক চাপ, হতাশা এবং নানা সংকটের মধ্যেও টিকে থাকার প্রেরণা খুঁজে পাওয়ার লড়াই ফুটে উঠবে। চলচ্চিত্রটি নিয়ে বর্ষণ বলেন, “মানুষ প্রতিকূলতার মাঝেও কীভাবে বাঁচার শক্তি খুঁজে পায়, ‘রবি ইন ঢাকা’ সেই বাস্তবতাকেই তুলে ধরবে। এ ইতিবাচক বার্তাটাই আমাকে সবচেয়ে বেশি টেনেছে।”

রিচি সোলায়মান ছবিটি নিয়ে এতদিন নীরব ছিলেন। তিনি শুধু জানিয়েছিলেন যে, এটি তার জন্য একটি চমক হবে। জানা গেছে, চলতি মাসের শেষের দিকে ছবির শুটিং শুরু হবে। ‘রবি ইন ঢাকা’ প্রযোজনা করছে সাজগোজ। রিচি ও বর্ষণের পাশাপাশি অভিনয় করছেন আজাদ আবুল কালাম, আরমান পারভেজ মুরাদসহ আরও অনেকে। ছবিটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১০

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১১

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১২

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৩

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৪

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৬

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৭

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৮

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

২০
X