তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৯:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ

কিছু বলার নেই সালমার

কিছু বলার নেই সালমার

কণ্ঠশিল্পী সালমার সংসার জীবনের ইতি ঘটেছে। সাত বছর আগে আইনজীবী সানাউল্লাহ নূরের সঙ্গে গড়া সংসার থেকে আলাদা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন তার স্বামী নিজেই।

২০১৮ সালের শেষ দিনে পারিবারিক আয়োজনে সানাউল্লাহ নূরকে বিয়ে করেন সালমা। প্রথম সংসার ভেঙে যাওয়ার সাড়ে তিন বছর পর এই বিয়ে করেন তিনি। বিয়ের পরের বছরের জানুয়ারিতে সাংবাদিকদের ডেকে স্বামীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন এই জনপ্রিয় গায়িকা।

তবে দীর্ঘ সাত বছর পর এসে সেই সম্পর্কের পরিসমাপ্তির কথা জানান সানাউল্লাহ নূর। গত মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে তিনি বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি লেখেন, ‘পারস্পরিক মতের অমিল, চিন্তা ও মানসিকতার দূরত্বের কারণেই তাদের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। একই সঙ্গে তিনি সবাইকে বিষয়টি নিয়ে নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ জানান।’

ফেসবুক পোস্টে সানাউল্লাহ আরও উল্লেখ করেন, তারা আলাদা হলেও তাদের একটি কন্যাসন্তান রয়েছে। সন্তানের মা হিসেবে সালমা সবসময়ই তার কাছে সম্মান ও মর্যাদার জায়গায় থাকবেন বলেও জানান তিনি। পাশাপাশি কণ্ঠশিল্পী সালমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সানাউল্লাহ নূর। এদিকে বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেছেন সালমা। তিনি জানান, বর্তমানে মানসিকভাবে ভালো নেই। তবে সাবেক স্বামীর জন্য শুভকামনা জানিয়ে সালমা বলেন, বিষয়টি নিয়ে তার পক্ষ থেকে কিছু বলার নেই। কী কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, সে বিষয়েও তিনি কোনো মন্তব্য করতে চাননি।

বিচ্ছেদের এ খবরে ভক্ত ও সংগীতাঙ্গনে শুরু হয়েছে আলোচনা, যদিও দুই পক্ষই বিষয়টি শান্ত ও মর্যাদাপূর্ণভাবে সামাল দেওয়ার আহ্বান জানিয়েছে।

সালমা ২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেছিলেন। কিন্তু সেই সংসারে বিচ্ছেদ হয় ২০১৬ সালে। এরপর সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে দ্বিতীয় বিয়ে হলেও সেই সংসারও টিকল না। দুইবারের বৈবাহিক জীবনের এমন পরিণতিতে আবারও ব্যক্তিগত জীবনের কঠিন অধ্যায়ের মুখোমুখি হলেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। ক্যারিয়ারে সাফল্যের শিখরে থেকেও সংসারের স্থায়ী সুখ যেন বারবার অধরাই থেকে গেল সালমার জীবনে। এখন নতুন করে জীবনের পথচলায় সালমা কোন সিদ্ধান্ত নেন—সেদিকেই এখন তাকিয়ে ভক্ত ও শুভানুধ্যায়ীরা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X