তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৩:৫৭ পিএম
প্রিন্ট সংস্করণ

কাইলি জেনারকে নিয়ে বিয়ের গুঞ্জন

কাইলি জেনার। ছবি: সংগৃহীত
কাইলি জেনার। ছবি: সংগৃহীত

মার্কিন সমাজসেবী ও সফল ব্যবসায়ী কাইলি জেনার—নামটি উচ্চারিত হলেই চোখে ভেসে ওঠে আধুনিক গ্ল্যামার, সাহসী উদ্যোগ আর অবিশ্বাস্য সাফল্যের এক ঝলমলে গল্প। কিশোরী বয়সেই নিজের কর্মগুণে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া কাইলির ব্যক্তিগত জীবনও বরাবরই থেকেছে আলোচনার কেন্দ্রে। সম্পর্ক, মাতৃত্ব কিংবা স্টাইল স্টেটমেন্ট—সবকিছুতেই তিনি শিরোনাম কাড়েন অনায়াসে। তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে বিয়ের গুঞ্জনে।

হলিউডের জনপ্রিয় অভিনেতা টিমোথি শ্যালামের সঙ্গে শিগগিরই বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন কাইলি জেনার—এমনই ইঙ্গিত মিলেছে মার্কিন একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে। সূত্রের বরাতে জানা যায়, গত এক বছরেরও বেশি সময় ধরে লস অ্যাঞ্জেলেসে একসঙ্গেই বসবাস করছেন এ তারকা যুগল। তাদের ঘনিষ্ঠ মহলের অনেকেই এ সম্পর্ককে ‘প্রায় বিবাহিত’ বলেই আখ্যা দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, যদিও আইনগতভাবে এখনো তারা স্বামী-স্ত্রী নন, তবে সম্পর্কের গভীরতা নিয়ে কোনো সংশয় নেই। সূত্রের ভাষায়, ‘এমন মনে হয়, তারা এরই মধ্যে প্রায় বিবাহিত।’ আরও জানা গেছে, দুজনই একে অপরের প্রতি ভীষণভাবে আসক্ত। চলতি বছরের শুরুতে বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার অনুষ্ঠানে তাদের ঘনিষ্ঠতা ছিল চোখে পড়ার মতো। প্রকাশ্য ভালোবাসা প্রদর্শনে কোনো রাখঢাক করেননি তারা—চুম্বন, আলিঙ্গন আর নিবিড় আবেগে ভরা মুহূর্তে ভক্তদের মন জয় করেছেন এ তারকা জুটি। ৩০ বছর বয়সী টিমোথি শ্যালামে শুধু কাইলির সঙ্গেই নয়, তার পরিবারের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে পড়েছেন বলে জানা গেছে। বিশেষ করে কাইলির দুই সন্তান—স্টর্মি (৭) ও আইরে ওয়েবস্টার (৩), যাদের বাবা র্যাপার ট্রাভিস স্কট—তাদের জীবনেও টিমোথির উপস্থিতি নাকি বেশ সক্রিয় ও আন্তরিক। এর আগে গত ৪ জানুয়ারি অনুষ্ঠিত ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে ‘ডিউন’খ্যাত এ অভিনেতা তার ‘পার্টনার’-এর প্রতি ভালোবাসা প্রকাশ করে হৃদয়ছোঁয়া বক্তব্য দেন। সুযোগ পেলেই ‘আই লাভ ইউ’ বলতে ভোলেননি তিনি এবং নিজের সাফল্যের পেছনে প্রিয়জনের অবদানের কথাও অকপটে স্বীকার করেন। এমনকি গোল্ডেন গ্লোব জয়ের পর একটি চুপিসারে শেয়ার করা ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে কাইলিকে অফিসিয়ালি পরিচয় করিয়ে দেন ভক্তদের সঙ্গে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X