তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১০:২৩ এএম
প্রিন্ট সংস্করণ

মালকা বানুর দেশেরে বিয়ার বাদ্য আল্লাহ বাজে রে

মালকা বানুর দেশেরে বিয়ার বাদ্য আল্লাহ বাজে রে। ছবি : সংগৃহীত
মালকা বানুর দেশেরে বিয়ার বাদ্য আল্লাহ বাজে রে। ছবি : সংগৃহীত

সময়টা ১৯৭৪ সাল। ক্যালেন্ডারের পাতায় তখন ১৫ নভেম্বর। পরিচালক ফয়েজ চৌধুরীর হাত ধরে রুপালি পর্দায় মুক্তি পেল সিনেমা ‘মালকা বানু’। আর সেই সঙ্গেই বাঙালির হৃদয়ে গেঁথে গেল এক অমর প্রেমকাহিনি।

পর্দার গল্পে দেখা গেল সওদাগর আমির মোহাম্মদ চৌধুরীর ভরা সংসার—এক কন্যা আর সাত পুত্র। একদিন দাপুটে মনু মিয়া পাইক-পেয়াদা আর লস্কর নিয়ে হাজির হলেন বাঁশখালীর সরল গ্রামে। দীর্ঘ পথচলায় ক্লান্ত মনু মিয়া বিশ্রাম নিলেন সওদাগরের বাড়িতে। আর ঠিক সেই অলস দুপুরে, ক্লান্ত চোখের সামনে ভেসে উঠল এক মায়াবী মুখ।

কাজির মক্তবে তখন পাঠরতা সওদাগর দুহিতা, অনিন্দ্য সুন্দরী মালকা বানু। সেই মক্তবেই চার চোখের প্রথম মিলন। দৃষ্টির সেই বিনিময় থেকেই মনু মিয়ার হৃদয়ে গেঁথে গেল মালকা বানুর ছবি। শুরু হলো প্রেম। সিনেমার পর্দায় সেই লাজুক মালকা বানু ছিলেন আমাদের জীবন্ত কিংবদন্তি শাবানা। আর তার প্রেমিক মনু মিয়া হয়ে পর্দা কাঁপিয়েছিলেন সদ্য প্রয়াত ‘রাজপুত্র’ ইলিয়াস জাভেদ।

সিনেমায় নানা ঘটনা-অঘটনের চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে মালকা বানুকে বধূবরণ করে রাজপ্রাসাদে ফেরেন মনু মিয়া। আর সেই আনন্দঘন মুহূর্তে বেজে ওঠে সেই কালজয়ী সুর—‘মালকা বানুর দেশেরে বিয়ার বাদ্য আল্লাহ বাজে রে, মনু মিয়ার দেশেরে বিয়ার বাদ্য আল্লাহ বাজে রে...’

সত্তর-আশির দশক পেরিয়ে আজ ২০২৬ সাল। ক্যালেন্ডার বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু মানুষের মুখে মুখে ফেরা এই গানের আবেদন ফুরোয়নি এতটুকুও। সাদা-কালো পর্দার সেই তুমুল জনপ্রিয়তাই একসময় দাবি তুলল রঙিন সংস্করণের। ১৯৯১ সালে কামরুজ্জামানের পরিচালনায় এলো ‘রঙিন মালকা বানু’। এবারের জুটিতে ইলিয়াস কাঞ্চন ও চম্পা। ইতিহাস পুনরাবৃত্তি করল, সেই ছবিও হলো সুপারহিট।

তবে সিনেমার এই জাঁকজমক, জাভেদ-শাবানার রসায়ন আর গানের সুরের আড়ালে লুকিয়ে আছে এক রক্তমাংসের সত্য কাহিনি। মালকা বানু ও মনু মিয়া কেবল লোককাহিনি বা সিনেমার চরিত্র নন, তারা ছিলেন এই বাংলারই মানুষ।

জাভেদ-শাবানার কল্যাণে যে গল্প মানুষ পর্দায় দেখেছে, তার শেকড় গভীরে প্রোথিত আছে চট্টগ্রামের মাটিতে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শোলকাটা গ্রামে আজও কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মনু মিয়ার নির্মিত মসজিদ। ওদিকে বাঁশখালীর সরল ইউনিয়নে মিলবে মালকা বানুর স্মৃতিচিহ্ন—তার নামেই রয়েছে মসজিদ আর বিশাল দিঘি।

ইতিহাস আর জনশ্রুতি ঘেঁটে জানা যায়, পর্দার রোমান্সের চেয়ে বাস্তব জীবন ছিল কিছুটা ভিন্ন। মনু মিয়ার প্রথম স্ত্রী খোরসা বানুর কোনো সন্তান ছিল না। আর তাই মালকা বানু ছিলেন মনু মিয়ার দ্বিতীয় স্ত্রী। সিনেমার ফ্যান্টাসি আর বাস্তবের ইতিহাস মিলেমিশে একাকার হয়ে আছে এই দুটি নামে, যা আজও আমাদের স্মৃতিকাতর করে তোলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X