তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০৩:৪৬ এএম
আপডেট : ০২ মার্চ ২০২৪, ১১:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

জয় বাংলায় ৯ ব্যান্ড

জয় বাংলায় ৯ ব্যান্ড

চট্টগ্রামকে ব্যান্ডের ‘রক ল্যান্ড’ বলা হয়। এ শহরের বুকে জন্মেছে ‘কিংবদন্তি’ আইয়ুব বাচ্চুসহ অনেক ব্যান্ড তারকা। এবার প্রথমবারের মতো সেই শহরেই আয়োজন করা হয়েছে ‘জয় বাংলা কনসার্ট ২০২৪’। স্থান বন্দর নগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম।

৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিনটিকে স্মরণে জয় বাংলা কনসার্ট আয়োজন করে আসছে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্ল্যাটফর্ম ‘ইয়াং বাংলা’। ২০১৫ সাল থেকে কনসার্টটি ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হয়। এবারই প্রথম ঢাকার বাইরে কনসার্ট যাচ্ছে চট্টগ্রামে।

বন্দর নগরীতে কনসার্টটি আয়োজনের বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ভেন্যু নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া এম এ আজিজ স্টেডিয়ামের আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবারের আয়োজনে মোট ৯টি ব্যান্ড পারফর্ম করবে। তাদের তালিকাও প্রকাশ করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

কনসার্ট ২০২৪-এর সম্পূর্ণ লাইনআপ: আর্টসেল, লালন, ক্রিপটিক ফেইট, নেমেসিস, এভোয়েড রাফা, চিরকুট, মেঘদল, কার্নিভ্যাল ও তিরন্দাজ। রাজধানীর আর্মি স্টেডিয়ামে ২০১৫ সাল থেকে প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে আসছে তরুণদের কাছে জনপ্রিয় জয় বাংলা কনসার্ট। মাঝে করোনা মহামারির কারণে ২০২১-২২ সালে কনসার্ট হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X