কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে এতিম শিক্ষার্থীদের এক মাসের খাবারের দায়িত্ব নিলেন জাইমা

রাজধানীর কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা পরিদর্শনে জাইমা রহমান | ছবি : সংগৃহীত
রাজধানীর কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা পরিদর্শনে জাইমা রহমান | ছবি : সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর ১৪টি এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির দায়িত্ব নিয়েছেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা পরিদর্শন করে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে খাদ্যসামগ্রী হস্তান্তর করেন এবং রমজানজুড়ে খাবার সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য রমজান মাসের প্রতিদিনের ইফতার, রাতের খাবার ও সেহরির জন্য পূর্ণাঙ্গ খাদ্যতালিকা নির্ধারণ করা হয়েছে। এতে পুরো মাসজুড়ে তাদের নিয়মিত খাবার নিশ্চিত করা সম্ভব হবে।

এ সময় জাইমা রহমান বলেন, অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। তিনি বলেন, রমজান মাসে তারা যেন নির্বিঘ্নে ইবাদত ও পড়াশোনা করতে পারে—এই লক্ষ্য থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দীর্ঘ সময়ের জন্য নিয়মিত খাবারের ব্যবস্থা হওয়ায় এতিম শিক্ষার্থীরা উপকৃত হবে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X