কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০২:৪৯ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

মঙ্গলবার দোলযাত্রা উপলক্ষে দিনব্যাপী পূজা ও ধর্মীয় অনুষ্ঠান উদযাপন

ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও মহানগর সর্বজনীন পূজা কমিটির লোগো | ছবি : সংগৃহীত
ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও মহানগর সর্বজনীন পূজা কমিটির লোগো | ছবি : সংগৃহীত

দোলযাত্রা ও গৌর পূর্ণিমা উপলক্ষে মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা ও দোল উৎসবসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে মহানগর সর্বজনীন পূজা কমিটি।

সোমবার (২ মার্চ) সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। দিনব্যাপী দোল উৎসব, পূজা ও অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হবে।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি শ্রী বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা এবং মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ডা. তাপস চন্দ্র পাল এক যৌথ বিবৃতিতে দোল পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, এই উৎসবের মধ্য দিয়ে আনন্দ-উচ্ছ্বাসে শ্রীকৃষ্ণের আরাধনায় মেতে ওঠেন ভক্তরা। পরম করুণাময়ের আশীর্বাদে সকলের জীবন পূর্ণতা লাভ করুক—এ কামনা করেন তারা।

তারা আরও বলেন, মানুষের সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন সুদৃঢ় করাই হোক দোল উৎসবের মূল বাণী।

অনুষ্ঠানটি কাভার করতে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও চিত্রগ্রাহকদের উপস্থিত থাকার অনুরোধ জানায় মহানগর সর্বজনীন পূজা কমিটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X