কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ইউনিভার্সিটির সঙ্গে এসএসএলকমার্জের চুক্তি স্বাক্ষরিত

এসএসএলকমার্জ লিমিটেডের সঙ্গে বাংলাদেশ ইউনিভার্সিটির সমঝোতা চুক্তি স্বাক্ষর। ছবি : কালবেলা
এসএসএলকমার্জ লিমিটেডের সঙ্গে বাংলাদেশ ইউনিভার্সিটির সমঝোতা চুক্তি স্বাক্ষর। ছবি : কালবেলা

অনলাইনে সব আর্থিক লেনদেন কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে দেশের সর্ববৃহৎ পেমেন্ট গেটওয়ে সংযোগকারী প্রতিষ্ঠান এসএসএলকমার্জ লিমিটেডের সঙ্গে দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার (পিআর) সোহেল আহসান নিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ঢাকার মোহাম্মদপুরের আদাবরে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসএসএলকমার্জের পক্ষে গ্রুপ অ্যাডভাইজার আহমেদ কামাল খান চৌধুরী এবং বাংলাদেশ ইউনিভার্সিটির পক্ষে পরিচালক (অর্থ ও হিসাব) এসএম ফিরোজ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহাবুবুল হক, ই-কমার্স সার্ভিসের প্রধান মো. সাবির আহমেদ, ডেপুটি রেজিস্ট্রার (জনসংযোগ) সোহেল আহসান নিপু এবং হিসাব শাখার মোহাম্মদ শফিকুজ্জামান উপস্থিত ছিলেন।

এই চুক্তি স্বাক্ষরের ফলে বাংলাদেশ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা নিমিষেই এসএসএলকমার্জের মার্চেন্ট পয়েন্ট বিকাশ, নগদ, উপায় এবং রকেটের মাধ্যমে যে কোনো স্থান থেকে যে কোনো সময়ে সহজেই সেমিস্টার ফি, রেজিস্ট্রেশন ফি, পরীক্ষার ফি ও অন্যান্য সব ফি অনলাইনে প্রদান করতে পারবেন।

বিল পরিশোধ হয়ে গেলে শিক্ষার্থীরা কনফারমেশন পাবেন এবং যে অ্যাপে বিল পরিশোধ করেছেন সে অ্যাপেই বিলের ডিজিটাল রিসিভ দেখে নিতে পারবেন। চাইলে পরবর্তী বিল পেমেন্টের জন্য অ্যাকাউন্ট সেভ করেও রাখা যাবে।

এ সময় উপস্থিত প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেনকে ডিজিটালাইজেশনে সব ধরনের সহযোগিতা প্রদান করার আশ্বাস দেন। তারা বলেন, চারটি প্রতিষ্ঠান এখানে কাজ করবে। যে যার সেবা প্রদানের পদ্ধতি অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করবেন। এক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১০

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১১

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১২

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৩

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৪

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৬

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৮

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

২০
X