কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সড়কের পাশে উদ্ধার হওয়া সেই শিশুর পাশে দাঁড়াল ‘স্বপ্ন’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়কের পাশ থেকে দুই শিশুকে উদ্ধারের ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উদ্ধার হওয়া শিশু দুটিকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান। তবে দুঃখজনকভাবে চিকিৎসাধীন অবস্থায় দুই বছর বয়সী ছেলেশিশু মোরশেদ সম্প্রতি মারা যায়।

ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে বাংলাদেশের বৃহত্তম রিটেইল চেইন ‘স্বপ্ন’-এর। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বুধবার (৭ জানুয়ারি) বিকেলে স্বপ্ন-এর পক্ষ থেকে আনোয়ারা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের কাছে এক লাখ টাকার একটি নগদ চেক হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন-এর ডেপুটি ডিরেক্টর (ক্যাটাগরি, গ্রোথ ও ইএসজি) মো. মাহাদী ফয়সাল, জেনারেল ম্যানেজার (কর্পোরেট অ্যাফেয়ার্স) মুহাম্মদ তামিম খান, উদ্ধার হওয়া চার বছর বয়সী শিশুকন্যা আয়েশা আক্তার এবং সেই সিএনজি চালক তানিম, যিনি প্রথম শিশু দুটিকে অসহায় অবস্থায় সড়কের পাশে দেখতে পান।

উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশে বসে থাকা অবস্থায় স্থানীয় এক সিএনজি চালক শিশু দুটিকে উদ্ধার করেন। শিশুদের ভাষ্যমতে, এক আত্মীয় তাদের সেখানে রেখে চলে যান।

মানবিক দায়িত্ববোধ থেকে ‘স্বপ্ন’ সবসময় অসহায় ও বিপন্ন মানুষের পাশে থাকার অঙ্গীকার করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X