কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৪:৩৯ পিএম
আপডেট : ০৩ মে ২০২৬, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

মদিনা কন্ডোমিনিয়াম সিটি : পরিকল্পিত নগরজীবনের নতুন অধ্যায়

সৌজন্য ছবি।
সৌজন্য ছবি।

ঢাকার মিরপুরে গড়ে উঠতে থাকা বৃহৎ নগরায়ণ উদ্যোগ ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি’ এর অভ্যন্তরে “মদিনা কন্ডোমিনিয়াম সিটি” নামে একটি নতুন কন্ডোমিনিয়াম প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। প্রায় ১৪ হাজার বিঘা জায়গাজুড়ে বিস্তৃত এই মেগা হাউজিং উন্নয়নের অংশ হিসেবে ২,৫০০ কাঠা জমির ওপর এই কন্ডোমিনিয়াম প্রকল্পটি বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ।

চুক্তির অংশ হিসাবে ৫০ লাখ টাকার একটি চেক প্রাথমিক বুকিং অর্থ হিসেবে হস্তান্তর করা হয়।

রোববার (০৩ মে) অনুষ্ঠানে উভয় পক্ষের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগটি কেবল একটি লেনদেন নয়, বরং একটি সুপরিকল্পিত ও দীর্ঘমেয়াদি নগরায়ণের সূচনা।

প্রকল্পটির অবস্থান ঢাকার চিড়িয়াখানা ও জাতীয় উদ্ভিদ উদ্যানের পশ্চিম পাশে, তুরাগ নদী ও বেড়িবাঁধ সংলগ্ন এলাকায়। প্রাকৃতিক পরিবেশের নৈকট্য এবং নগর অবকাঠামোর সংযোগ—এই দুইয়ের সমন্বয়ে এলাকাটি একটি ভারসাম্যপূর্ণ ও সম্ভাবনাময় আবাসিক অঞ্চলে পরিণত হওয়ার পথেই রয়েছে।

প্রকল্প সংশ্লিষ্ট অবকাঠামোগত উন্নয়নের বিষয়টিও নতুন করে গুরুত্ব পাচ্ছে। সংশ্লিষ্ট মহলের তথ্য অনুযায়ী, এই অঞ্চলের সঙ্গে রাজধানীর সংযোগ আরও উন্নত করতে কাউন্দিয়া ব্রিজ নির্মাণ দীর্ঘদিনের আলোচ্য বিষয়, যা প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতির অন্তর্ভুক্ত ছিল।

সম্প্রতি ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আরমান জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানালে সংশ্লিষ্ট মহলে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে যে শিগগিরই এর অগ্রগতি দৃশ্যমান হবে। বিশ্লেষকদের মতে, এ ধরনের সংযোগ অবকাঠামো বাস্তবায়িত হলে পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি ঘটবে এবং এর ইতিবাচক প্রভাব জমির মূল্যমানেও প্রতিফলিত হবে।

পরিকল্পনা অনুযায়ী, “মদিনা কন্ডোমিনিয়াম সিটি”কে কেবল একটি আবাসিক প্রকল্প হিসেবে নয়, বরং একটি সমন্বিত আধুনিক নগরজীবনের পরিসর হিসেবে গড়ে তোলা হবে, যেখানে বসবাস, স্বাস্থ্য, বিনোদন, কাজ এবং দৈনন্দিন প্রয়োজনীয়তা একই পরিসরের ভেতরে অন্তর্ভুক্ত থাকবে।

প্রকল্পটির নকশায় আধুনিক আন্তর্জাতিক কন্ডোমিনিয়াম উন্নয়নের প্রভাব স্পষ্ট। বাসিন্দাদের শারীরিক সুস্থতা ও আরামদায়ক জীবনযাপনের কথা মাথায় রেখে এখানে একটি পূর্ণাঙ্গ আধুনিক জিমনেশিয়াম, সুইমিং পুল, জাকুজি, সনা ও স্টিম বাথের মতো উন্নত রিল্যাক্সেশন সুবিধা রাখার পরিকল্পনা করা হয়েছে। একইসঙ্গে বিনোদন ও সামাজিক সম্পৃক্ততার জন্য বিলিয়ার্ড রুম, কনফারেন্স রুম এবং পরিপূর্ণ আয়োজনসমৃদ্ধ পার্টি এরিয়াও থাকবে, যা বাসিন্দাদের জন্য একটি প্রাণবন্ত কমিউনিটি পরিবেশ তৈরি করবে।

এ ছাড়াও উন্মুক্ত সবুজ পরিসর, হাঁটার পথ, ছাদের ওপরে আড্ডা ও বিনোদনের স্থান এবং কমিউনিটি-ভিত্তিক জীবনযাপনের উপযোগী অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যা বাসিন্দাদের মধ্যে পারস্পরিক সংযোগ ও মানসিক প্রশান্তি বৃদ্ধি করবে। পরিবারকেন্দ্রিক পরিকল্পনার অংশ হিসেবে শিশুদের জন্য নিরাপদ ও আধুনিক খেলার পরিবেশ, শিক্ষামূলক কার্যক্রমের সুযোগ এবং প্রবীণদের জন্য স্বাচ্ছন্দ্যময় অবসরযাপনের পরিসর রাখা হবে, যাতে সব প্রজন্মের মানুষ একই কমিউনিটিতে একটি ভারসাম্যপূর্ণ জীবনধারা উপভোগ করতে পারেন।

প্রকল্পটির নামের সঙ্গে সামঞ্জস্য রেখে এখানে ইসলামিক মূল্যবোধকে বিশেষ গুরুত্ব দিয়ে একটি কেন্দ্রীয় জামে মসজিদসহ প্রতিটি ব্লকে পৃথক পাঞ্জেগানা মসজিদের ব্যবস্থা রাখা হবে, যেখানে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা যাবে। পাশাপাশি একটি সমৃদ্ধ ইসলামিক লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে, যা শুধু জ্ঞানার্জনের স্থান নয়, বরং প্রকৃত ইসলামের বার্তা বোঝা, ধারণ করা ও চর্চার একটি অনুপ্রেরণামূলক পরিসর হয়ে উঠবে ইনশাআল্লাহ।

প্রকল্পের অভ্যন্তরেই দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বিভিন্ন সেবা ও বাণিজ্যিক সুবিধা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে, যার ফলে বাসিন্দাদের জীবনযাপন হবে আরও সহজ ও স্বয়ংসম্পূর্ণ। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা এই পুরো পরিবেশকে একটি সুরক্ষিত ও নিয়ন্ত্রিত আবাসিক এলাকায় রূপ দেবে। পরিবেশবান্ধব উন্নয়নের বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। টেকসই জ্বালানি ব্যবহার, পানি সংরক্ষণ এবং সবুজায়নের মাধ্যমে প্রকল্পটিকে একটি দায়িত্বশীল ও ভবিষ্যত-প্রস্তুত নগরায়ণের উদাহরণ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, দ্রুত নগরায়ণের এই সময়ে এ ধরনের পরিকল্পিত ও সমন্বিত আবাসন উদ্যোগ ভবিষ্যতের শহরজীবনের মান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। “মদিনা কন্ডোমিনিয়াম সিটি” ইতোমধ্যেই সেই সম্ভাবনার একটি দৃশ্যমান রূপ হিসেবে আলোচনায় উঠে এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

বেঁচে থেকেও ‘মৃত’, নিজেকে জীবিত প্রমাণে দপ্তরে দপ্তরে ঘুরছেন রিকশাচালক

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

ফেনীতে ছাত্রদলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আর্জেন্টিনার প্রথম একাদশে থাকছে তিন চমক!

স্পেনের হয়ে ‘গ্যালারি মাতানো’ কে এই শিশু?

১০

দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী

১১

ক্ষমা চেয়েও পার পেলেন না, দেশ ছেড়ে ‘পালাতে’ বাধ্য হলেন দক্ষিণ কোরিয়ার কোচ

১২

ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা, ব্যর্থ হয়ে টাকা-মোবাইল লুট

১৩

ভোট শেষ, এখন ফলের অপেক্ষা; প্রজেক্টরের পর্দায় চোখ শিল্পীদের

১৪

গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৫

অবশেষে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে ইরানে সৌদি প্রতিনিধিদল 

১৬

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৭

কাস্টমসের দুর্নীতি / বেনাপোল বন্দরে বছরে রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা

১৮

চলচ্চিত্রের স্বার্থেই ভোট দিই: সোহেল রানা

১৯

ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু

২০
X