কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১০:১৫ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে ইরানে সৌদি প্রতিনিধিদল 

সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি। ছবি: সংগৃহীত
সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি। ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে সৌদি আরব। শুক্রবার (০৩ জুলাই) সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির নেতৃত্বে দেশটির প্রতিনিধি দল ইরানে এসে খামেনির প্রতি শ্রদ্ধা জানায়।

টাইমস অব ইসরায়েল প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনের জন্য সাত দিনের অনুষ্ঠান কর্মসূচি দিয়েছে ইরান। সেখানে ১০০টিরও বেশি দেশের প্রতিনিধিদের যোগ দেওয়ার কথা রয়েছে।

এর আগে জানা গিয়েছিল, আমন্ত্রিত অধিকাংশ দেশের প্রতিনিধিরা গেলেও খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে কোন প্রতিনিধি পাঠায়নি সৌদি আরব। আঞ্চলিক ও বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ এ সমাবেশে সৌদির অনুপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দেয়। তবে সব আলোচনা-সমালোচনা শেষে ইরানে পৌঁছে খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছে সৌদির প্রতিনিধি দল।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চালানো হামলায় নিহত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় আলি খামেনির সঙ্গে তার পরিবারের একাধিক সদস্যও নিহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকেতা নেই, শঙ্কায় রাফিনহা, নরওয়ের বিপক্ষে ব্রাজিলের খেলবেন কারা?

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন ১৫ বছরের সূর্যবংশী

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক ১১ জুলাই, থাকছে পরমাণু ইস্যু 

থানায় স্কুলছাত্রের আত্মসমর্পণ / এলাকার বড় ভাইয়ের প্রেমের বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল নয়নের

বহুমুখী সৃষ্টির কারিগর সুজন

বিএনপি ক্ষমতায় এলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইর বর্ষা উৎসব ২৩ জুলাই

শেষ ষোলোতে দুই মুসলিম দেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে?

১০

ইমাম ও মসজিদ কমিটির পদ নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ১৭

১১

চবি শিক্ষার্থীসহ ৮ জনকে মারধর, আটকে রেখে মুক্তিপণ দাবি

১২

ডিটেনশন ক্যাম্পে আটক ৫০ ‘বাংলাদেশিকে’ দেশে ফেরত পাঠাবে ভারত

১৩

শেষ ষোলোর ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় আর্জেন্টিনা

১৪

এইচএসসি পরীক্ষায় প্রক্সি, মূল পরীক্ষার্থীসহ দুই তরুণ কারাগারে

১৫

ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

১৬

বরিশালে নদীভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রহমাতুল্লাহ

১৭

ধরলার তীব্র স্রোতে ধসে পড়ল কালভার্ট, ৫০ ফুট সড়ক বিলীন

১৮

শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২

১৯

ভিক্ষুক সেজে আশ্রয়, বৃদ্ধাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট

২০
X