কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

নভোএয়ারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল বিএসএমআরএএইউ

চুক্তি স্বাক্ষর করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম এবং নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক গ্রুপ ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) মো. মফিজুর রহমান। ছবি : কালবেলা
চুক্তি স্বাক্ষর করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম এবং নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক গ্রুপ ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) মো. মফিজুর রহমান। ছবি : কালবেলা

নভোএয়ারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ)। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিএসএমআরএএইউ -এর ঢাকা ক্যাম্পাসে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম, ওএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি (পি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়াও নভোএয়ার লিমিটেড, বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক গ্রুপ ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) মো. মফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ চুক্তির ফলে বিশ্ববিদ্যালয় এবং বিমান শিল্পের মধ্যে অধিকতর সহযোগিতা প্রতিষ্ঠা হবে। এটি বিশেষভাবে এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (এএমই) বিভাগের শিক্ষার্থীদের অদূর ভবিষ্যতে তাদের ব্যবহারিক প্রশিক্ষণ, ওজেটি ও ইন্টার্নশিপ অর্জনে সহায়ক হবে। এ চুক্তির জন্য বিশ্ববিদ্যালয়টির উপাচার্য নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালককে বিশেষভাবে ধন্যবাদ জানান। উক্ত চুক্তি স্বাক্ষর প্রদান অনুষ্ঠানে বিএসএমআরএএইউ এর প্রো-ভাইস চ্যান্সেলর, ডীনসহ, বিভাগীয় প্রধানগণ এবং উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X