কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ০৮:৩১ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৪, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের অষ্টম আসরের আবেদন শুরু

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড লোগো। ছবি : সংগৃহীত
জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড লোগো। ছবি : সংগৃহীত

বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে বাংলাদেশেও। এর মধ্যেই কিছু তরুণ জনগণ ও সমাজের পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

এই অসাধারণ অর্জনকারীদের খোঁজা এবং তাদের অনুপ্রেরণামূলক গল্পগুলোর কথা ছড়িয়ে দেওয়া একটি চ্যালেঞ্জিং কাজ হলেও অপরিহার্য। আশা এবং সংকল্পের এই ঘটনাগুলো অন্যদের বড় স্বপ্ন দেখতে এবং আরও অর্জন করতে অনুপ্রাণিত করে।

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড এমনই একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে আবির্ভূত হয়েছে, যা দেশের প্রতিটি কোণ থেকে এই উদ্যোক্তাদের একত্র করেছে। বহুল প্রত্যাশিত জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের অষ্টম আসরের নিবন্ধন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা তাদের ফেসবুকে পেজে এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার (২৮ জুন) থেকে শুরু হওয়া এই আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত।

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৪ এ আবেদনের প্রক্রিয়া ও অন্যান্য তথ্য বিস্তারিত জানা যাবে— https://jbya.youngbangla.org/

মানবিক কাজের মাধ্যমে সমাজে অবদান রাখার স্বীকৃতি হিসেবে গত বছর দেশের সেরা ১২ যুব সংগঠনকে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২৩’ দেওয়া হয়। দেশের ৭৫০টিরও বেশি সংগঠনের মধ্য থেকে ছয় ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়ার আয়োজক আওয়ামী লীগের গবেষণা উইং সিআরআই’র অঙ্গ প্রতিষ্ঠান ‘ইয়াং বাংলা’।

তারুণ্যের বৃহত্তম প্লাটফর্ম ইয়াং বাংলা ২০১৫ সাল থেকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড দিয়ে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X