সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০৩:০২ এএম
অনলাইন সংস্করণ

তীর রক্ষায় ব্লক ফেলতে গিয়ে নৌকা ডুবি, নিখোঁজ ৩

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর পশ্চিম তীরের ভাঙন রোধে ব্লক ফেলার কাজ করতে গিয়ে ট্রলার থেকে পড়ে তিন শ্রমিক নিখোঁজ ও ৮ জন শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (২৭ জুলাই) পৌনে ৩টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাবুর বাজার সংলগ্ন তিস্তা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুই শ্রমিক হলেন, গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের বাগুরিয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে আতোয়ার হোসেন (৪০) এবং একই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে রাজু মিয়া (৪৫) এবং অপর আরেক জনের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার শ্রীপুর ইউনিয়নের তিস্তা নদীর ডানতীরের ভাঙন রক্ষায় পানি উন্নয়ন বোর্ড ব্লক বসানোর একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রতিদিনের মতো শনিবার দুপুরে একটি ট্রলারে করে ৫০০ পিচ ব্লক নিয়ে নদীতে ফেলতে কাজ করছিলেন ২৮ জন শ্রমিক। এ সময় হঠাৎ করে ট্রলারটি ভারসাম্য রক্ষা করতে না পেরে নদীতে ডুবে যায়। পরে ট্রলারের চালকসহ ২৫ জন শ্রমিক নদী সাঁতরে তীরে উঠতে পারলেও উঠতে পারেননি ৩ জন শ্রমিক।

তীরে উঠে আসা শ্রমিকদের মধ্যে ৮ জন শ্রমিক আহত হয়। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। স্থানীয়রা তাৎক্ষণিক নিখোঁজ ৩ শ্রমিককে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু রাত ৮ অবধি তাদের কোন সন্ধান মেলেনি।

সুন্দরগঞ্জ থানার ওসি মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্লক ফেলার সময় ২৮ জন শ্রমিকসহ একটি ট্রলার ডুবে যায়। এ সময় ২৬ জন শ্রমিক তীরে উঠে আসলেও ৩ জন শ্রমিক নিখোঁজ হয়। তাদেরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।

এদিকে, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) মো. জাহিদ হাসান সিদ্দিকি ও সুদরগঞ্জ ইউএনও মো. তরিকুল ইসলাম।

ঘটনাস্থলে উপস্থিত ইউএনও মো. তরিকুল ইসলাম কালবেলাকে বলেন, নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। রংপুরের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ ৩ শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি। আবার সকাল ৭টা থেকে উদ্ধার কার্যক্রম চালানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X