কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

ফাইল ফটো
ফাইল ফটো

গাজীপুরের সালনায় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো . হানিফ আলী মিয়া।

তিনি বলেন, ঢাকা-রাজশাহী রেলরুটের সালনা এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে পেছনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় দুর্ঘটনা কবলিত বগিটি রেখে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে পদ্মা এক্সপ্রেস ট্রেন।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রাতেই ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হবে বলে জানিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সের সঙ্গে যাত্রা শেষ দেশমের, কে হতে যাচ্ছেন পরবর্তী কোচ?

কে জানত? মেসির কোলের এই শিশুটি ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল খেলবে 

কদর বাড়ছে ব্রয়লার মুরগির, জেনে নিন মজার রেসিপি

মেসির হাঁটাও প্রতিপক্ষের জন্য আতঙ্ক!

যে কারণে বাতিল ইয়ামালের গোল

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন

১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

অপ্রতিরোধ্য ফ্রান্সকে হারিয়ে ফাইনালে নিখুঁত স্পেন

পোরোর গোলে কপাল পুড়ছে ফ্রান্সের

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি / চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

১০

অনিচ্ছাকৃত ফাউলে কপাল পুড়ল ফ্রান্সের, সেমির মাঝপথে পেল আরও বড় দুঃসংবাদ

১১

ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

১২

এই কারণেই কি আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না?

১৩

এমবাপ্পেদের জালে বল পাঠিয়ে ওইয়ারসাবালের নতুন ইতিহাস

১৪

চট্টগ্রামে চাপাতি ও বাটালিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

১৫

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতার ত্রাণ বিতরণ

১৬

রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার

১৭

পেনাল্টির আশীর্বাদে শুরুতেই এগিয়ে স্পেন

১৮

সেমির আগে নতুন বল, কিন্তু কেন?

১৯

আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হরমুজ বন্ধের পরিকল্পনা হয়েছিল

২০
X