কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

‘পথ ভুলে’ চাষের জমিতে নেমে গেল ট্রেন

লাইনচ্যুত ট্রেনের বগি। ছবি : সংগৃহীত
লাইনচ্যুত ট্রেনের বগি। ছবি : সংগৃহীত

স্বস্তির যাত্রায় যাত্রীদের অন্যতম বাহন হলো ট্রেন। সড়কের যানজট আর তীব্র দূষণ থেকে মাঠঘাট পেরিয়ে গন্তব্যে ছুটে চলা এ বাহনটি অনেকের জন্য আবার রিফ্রেশমেন্টের জন্য অত্যন্ত পছন্দের। তবে এ বাহনটিতেও মাঝে মধ্যেই দুর্ঘটনার খবর অস্বাভাবিক নয়। প্রায় লাইনচ্যুত হয়ে পড়ার খবর সামনে আসে। এবার ‘পথ ভুলে’ এ বাহন নেমে গেছে চাষের জমিতে।

ভারতীয় সংবাদমাদ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, লৌহ সড়কে রুচি নেই! তাই সুযোগ পেলেও লাইন ছেড়ে মাটিতে নেমে পড়ছে ট্রেন। দেশের নানা প্রান্তে একের পর এক ‘পথ ভোলা’ ট্রেনের কারণে প্রশ্নের মুখে পড়েছে যাত্রী নিরাপত্তা। সেই তালিকায় এবার নবতম সংযোজন বিহারের গয়া। জেলায় এবার সোজা চাষের জমিতে নেমে গেছে ট্রেন। দিগন্ত বিস্তৃত সবুজ ক্ষেতের মাঝে ট্রেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে করে কটাক্ষের মুখে পড়েছে ভারতীয় রেল।

জানা গেছে, ওয়াজিরগঞ্জ এবং কোলহ‌না স্টেশনের মধ্যে রঘুনাথপুর গ্রামে এমন ঘটনা ঘটেছে। শুক্রবার লুপ লাইনে রেলের একটি ইঞ্জিন গয়ায় যাওয়ার পথে লাইনচ্যুত হয়ে খোলা মাঠে চলে এসেছে।

রেলসূত্র জানিয়েছে, দুর্ঘটনায় কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি জানতে পেরে স্থানীয় উৎসুক জনতা সেখানে ভিড় জমান। এরপর সেলফি উৎসবে মেতে উঠেন স্থানীয়রা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১০

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১২

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৩

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৫

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৬

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৭

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৮

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৯

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

২০
X