গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে আরও এক কারখানা বন্ধ ঘোষণা

কারখানার প্রধান ফটকে শ্রমিকদের ভিড়। ছবি : কালবেলা
কারখানার প্রধান ফটকে শ্রমিকদের ভিড়। ছবি : কালবেলা

গাজীপুর মহানগরীর পুবাইল এলাকায় অবস্থিত ডাইরেক্ট স্পোর্টস অ্যান্ড লেইজারওয়্যার (বিডি) লিমিটেড কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার (৭ জানুয়ারি) সকালে পুবাইলের করমতলা এলাকায় কারখানার প্রধান ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ টানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, গত ৪, ৫ ও ৬ জানুয়ারি কারখানার শ্রমিকরা অবৈধভাবে কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে বিশৃঙ্খল ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেন। এ সময় কারখানা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিকবার শ্রমিকদের কাজে যোগদানের অনুরোধ জানালেও তারা কাজে ফেরেননি। বরং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণ করেন বলে নোটিশে দাবি করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, শ্রমিকদের এই কর্মকাণ্ডকে অবৈধ ধর্মঘট হিসেবে বিবেচনা করা হয়েছে। এ অবস্থায় বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারার আওতায় ৭ জানুয়ারি ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানার সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত কারখানার সিকিউরিটি বিভাগের ক্ষেত্রে প্রযোজ্য নয়। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন নোটিশের মাধ্যমে কারখানা পুনরায় চালুর তারিখ জানানো হবে।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (সদর জোন) ফারুকুল আলম জানান, শ্রমিকদের অভিযোগ— প্রতি মাসে তিন থেকে চার শ্রমিককে ছাঁটাই করা হচ্ছে। শ্রমিকদের আশঙ্কা, এভাবে ছাঁটাই চলতে থাকলে ভবিষ্যতে অনেকেই চাকরি হারাতে পারেন। এজন্য তারা ছাঁটাই বন্ধের দাবি জানিয়ে আন্দোলনে নামেন। পাশাপাশি তারা মালিক পক্ষের সঙ্গে আলোচনায় বসতে চাইলেও মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলে দাবি করেন।

তিনি আরও জানান, মালিকপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যেও ভর্তুকি দিয়ে কারখানা পরিচালনা করা হচ্ছিল। তবে চলমান শ্রমিক অসন্তোষের কারণে আপাতত অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কারখানা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে কারখানা মালিক পক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও কারখানা বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। নোটিশে দেওয়া মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও সাড়া পাওয়া যায়নি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X