বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দিলেন দুই শতাধিক জাপার নেতাকর্মী

বিএনপিতে যোগ দেওয়া জাপার নেতাদের ফুল দিয়ে বরণ করছেন কাজী রফিকুল ইসলাম । ছবি : কালবেলা
বিএনপিতে যোগ দেওয়া জাপার নেতাদের ফুল দিয়ে বরণ করছেন কাজী রফিকুল ইসলাম । ছবি : কালবেলা

বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বগুড়া জেলা কমিটির সহসভাপতি ও সারিয়াকান্দি উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যক্ষ মোকছেদুল আলমসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী রফিকুল ইসলামের নির্বাচনী পথসভায় আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।

মোকছেদুল আলম বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষিত ১৯ দফা এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে আমরা বিএনপিতে যোগ দিয়েছি।

ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-১ সারিয়াকান্দি-সোনাতলা আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী রফিকুল ইসলাম।

কাজী রফিকুল ইসলাম জাতীয় পার্টি থেকে আসা নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নূর এ আজম বাবু, সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম লিপন, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনিসহ অন্যান্য নেতারা।

কালবেলা/এইচআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে স্কেল নিয়ে দুঃসংবাদ!

ভারতে কাঁপাতে আসছে ব্রাজিল! আলোচনায় বাংলাদেশও

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যু সংবাদ

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

পদত্যাগের পর যা বললেন ধর্মেন্দ্র প্রধান

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

১০

গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

১১

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া

১২

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

১৩

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১৪

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

১৫

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

১৬

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

১৭

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

১৮

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

১৯

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

২০
X