মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০১:৩৩ পিএম
আপডেট : ০৭ মে ২০২৬, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সেচঘরে পড়েছিল কৃষকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ

সেচঘরে মরদেহ দেখতে এলাকাবাসীর ভিড়। ছবি : কালবেলা
সেচঘরে মরদেহ দেখতে এলাকাবাসীর ভিড়। ছবি : কালবেলা

রংপুরের পীরগঞ্জে একটি সেচঘর থেকে মফিজার রহমান নামে এক কৃষকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, সেচ পাম্পের ট্রান্সমিটার চুরি করতে বাধা দেওয়ায় চোর চক্র তাকে হত্যা করে পালিয়ে গেছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মফিজার রহমান স্থানীয় সেচ মেশিন মালিক মো. আমজাদ আলীর ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানান, বিএডিসির সেচ ট্রান্সমিটার পাহারা দেওয়ার জন্য মফিজার প্রতিদিনের মতো বুধবার রাতেও উমরপুর মাঠের সেচঘরে যান। বৃহস্পতিবার সকালে শহিদুল ইসলাম নামে এক কৃষক মাঠে গিয়ে সেচ ঘরের দরজা খোলা এবং ট্রান্সমিটারটি উধাও দেখতে পান। পরে ঘরের ভেতরে মফিজারের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে যান।

এলাকাবাসীর ধারণা, গভীর রাতে কোনো একটি সংঘবদ্ধ চোর চক্র ট্রান্সমিটার চুরি করতে গেলে মফিজার রহমান তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে চোরেরা তাকে নৃশংসভাবে হত্যা করে ট্রান্সমিটারটি নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমূল হক জানান, মরদেহ উদ্ধারের পর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১০

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১১

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১২

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১৩

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১৪

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১৫

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১৬

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১৭

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৮

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৯

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

২০
X