ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হঠাৎ করেই তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে নদীর দুই তীর উপচে চরাঞ্চলের আবাদি জমি ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নদীতীরবর্তী এলাকার বাসিন্দা ও কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা ৬টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার মাত্র ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় তিস্তার পানি প্রায় ৫০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সকাল থেকেই উজানের ঢলের প্রভাবে নদীর পানি ক্রমাগত বাড়তে থাকে। সকাল ৯টায় পানি বিপৎসীমার ৫১ সেন্টিমিটার নিচে থাকলেও দিনভর বৃদ্ধি পেয়ে সন্ধ্যা ৬টায় পানির উচ্চতা ৫১ দশমিক ৯৫ মিটারে পৌঁছায়। সেখানে বিপৎসীমা ধরা হয়েছে ৫২ দশমিক ১৫ মিটার।

এদিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি, সম্ভাবনা ও করণীয় নিয়ে দোয়ানির অবসরে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর পানি বিশেষজ্ঞ দল এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন প্রকৌশলী ও পানি বিশেষজ্ঞরা।

সভায় তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি, নদী ব্যবস্থাপনা, বন্যা ও নদীভাঙন নিয়ন্ত্রণ, সেচ সুবিধা সম্প্রসারণ, নদীর নাব্যতা পুনরুদ্ধার এবং তিস্তা অববাহিকার টেকসই উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সময়ে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে তিস্তার পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে।

নদীপাড়ের বাসিন্দারা জানান, উজানে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলের প্রভাবেই পানির এ বৃদ্ধি। চরাঞ্চলের কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীতে পলি ও বালু জমে তলদেশ ভরাট হয়ে যাওয়ায় সামান্য পানি বৃদ্ধিতেই নদী উপচে আশপাশের ফসলি জমিতে ছড়িয়ে পড়ছে।

খগাখড়িবাড়ী ইউনিয়নের টাপুরচর এলাকার কৃষক হযরত আলী বলেন, নদীতে পলি জমে ভরাট হয়ে যাওয়ায় হঠাৎ পানি বাড়লেই চরের আবাদি জমি তলিয়ে যায়। বর্তমানে জমিতে বাদামসহ বিভিন্ন ধরনের শাকসবজি রয়েছে। পানি দীর্ঘ সময় স্থায়ী হলে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানে বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি দ্রুত বাড়ছে। রাতে পানি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যারাজের সব ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

এদিকে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড নদীতীরবর্তী এলাকার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। পানি আরও বৃদ্ধি পেলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি কৃষিজমির ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বক্ষণিক পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১০

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১২

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৩

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৪

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৬

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৭

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৮

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৯

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

২০
X