নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৫:৪৭ এএম
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় ট্রাকচাপায় নারী নিহত

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

নেত্রকোনা পৌর শহরের রেলক্রসিং এলাকায় ট্রাকচাপায় রাবেয়া খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শহরের সাতপাই রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া খাতুন পূর্বধলার জারিয়া ইউনিয়নের ঢেওটুকুন গ্রামের আব্দুল হাকিমের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, বাড়ি থেকে ছেলের সাথে মোটরসাইকেলে করে রাবেয়া খাতুন শহরের সাতপাই বিলপাড়ে বড় ভাই লুৎফুর রহমানের বাসায় যাচ্ছিলেন। পথে সাতপাই রেলক্রসিং পার হওয়ার সময় রেললাইনের সাথে আটকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কে পড়ে গেলে দুই দিকে মা ও ছেলে ছিটকে পড়েন। এ সময় তাদের উল্টো দিকে যাওয়া কয়লাবোঝাই একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাবেয়া খাতুনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশটি উদ্ধার করে নেত্রকোনা আধুনিক হাসপাতালে পাঠায়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

১০

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

১১

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১২

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১৩

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১৪

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৫

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৬

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৭

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৮

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৯

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
X