কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক এমপি নদভী রিমান্ডে

সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নদভী। ছবি : কালবেলা
সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নদভী। ছবি : কালবেলা

রাজধানীর লালবাগ থানার শিক্ষার্থী খালিদ হাসান হত্যা মামলায় চট্টগ্রামের লোহাগাড়া-সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নদভীকে জিজ্ঞাসাবাদের জন্য ১ দিনের পুলিশ রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাজ্জাদ হোসেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফজুর রহমানের আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

এ ঘটনায় গত ১৯ আগস্ট নিহত খালিদের বাবা কামরুল হাসান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনের নাম উল্লেখ করে লালবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।

এর আগে গত রোববার রাতে ‘আত্মগোপনে থাকা’ অবস্থায় মুহাম্মদ নদভীকে রাজধানীর উত্তরা থেকে আটক করে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

১০

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

১১

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

১২

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

১৩

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

১৪

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

১৫

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

১৬

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

১৭

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

১৮

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

১৯

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

২০
X