কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ
জুলাই আন্দোলনে ব্যবসায়ী হত্যাচেষ্টা

গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি জেবুন্নেসাকে

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারা থানায় ব্যবসায়ী রবিউল ইসলামকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় বরিশাল-৫ আসনের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগার থেকে আসামি জেবুন্নেসাকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেপ্তার দেখানোর যৌক্তিকতা তুলে ধরেন। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ২০২৫ সালের ১৬ মে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে থাকা অবস্থায় গত ২৮ জুন ভাটারা থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক রিফাত আল আফসানী।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ১৪ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘রাজাকার’ সম্বোধন করে ব্যাঙ্গাত্মক করলে তারা বিক্ষুব্ধ হয়ে পড়েন। প্রতিবাদে দেশব্যাপী সর্বাত্মক শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয়। ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১০টায় যমুনা ফিউচার পার্কের সামনে আন্দোলনে অংশ নেন রবিউল ইসলাম।

এসময় আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে তিনি আহত হন৷ এ ঘটনায় একই বছরের ২৫ ডিসেম্বর ভাটারা থানায় ভুক্তভোগী রবিউল ইসলাম নিজে বাদী হয়ে মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৌরীপুরে শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতিকে পিটিয়ে হত্যার অভিযোগ

বিএনপি মহাসচিবের সঙ্গে যুবদলের পদবঞ্চিত নেতাদের বৈঠক বৃহস্পতিবার 

গণমাধ্যম সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার: সিসিক প্রশাসক

বিদায়ী অর্থবছরে রেমিট্যান্সে নতুন রেকর্ড, রিজার্ভেও স্বস্তি

পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানের সঙ্গে ভালো আলোচনা চলছে: ট্রাম্প

‘গণভোটের গণরায় বাস্তবায়নেই জনগণের প্রত্যাশা পূরণ হবে’

ব্রিটিশ কাউন্সিলের ‘কালচারাল প্রটেকশন ফান্ড-২০২৬’ এর আবেদন শুরু

ফের এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার

এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের বিবৃতি

আর্জেন্টিনা কয় গোলে হারবে— যে ভবিষ্যদ্বাণী করলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

১০

হাবিপ্রবির ৬৬ শিক্ষার্থীকে বহিষ্কার

১১

মাথায় গোলপোস্ট পড়ে প্রাণ গেল শিশুর

১২

গাইবান্ধায় কলেজছাত্র রুমন হত্যা: আত্মগোপনে থাকা বাবা-ছেলে গ্রেপ্তার

১৩

ডিমের ন্যায্যমূল্য নিশ্চিতে বাজার মনিটরিংয়ের আশ্বাস প্রাণিসম্পদ কর্মকর্তাদের

১৪

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ

১৫

ব্রাজিলকে হারানো যাবে কি না, জানালেন হলান্ড

১৬

নাতির ছুরিকাঘাতে দাদি নিহত, দাদা আশঙ্কাজনক

১৭

বিইউবিটিতে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন

১৮

বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম থেকে দুজনকে আজীবন বহিষ্কার

১৯

লেনদেনে বাংলা কিউআর কোড ব্যবহারে নতুন নির্দেশনা

২০
X