কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৯:১১ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিইউবিটিতে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন

বিইউবিটিতে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত একাডেমিক ভবনের (বিল্ডিং-৫) উদ্বোধন করা হয়েছে। ছবি : কালবেলা
বিইউবিটিতে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত একাডেমিক ভবনের (বিল্ডিং-৫) উদ্বোধন করা হয়েছে। ছবি : কালবেলা

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) আনুষ্ঠানিকভাবে নবনির্মিত একাডেমিক ভবনের (বিল্ডিং-৫) উদ্বোধন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক অবকাঠামো সম্প্রসারণের ধারাবাহিকতায় এই উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিইউবিটি ট্রাস্ট বোর্ডের সম্মানিত সদস্যরা, মাননীয় উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানরা এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা আধুনিক ও মানসম্পন্ন শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

উদ্বোধনের পর অতিথিরা নবনির্মিত ভবনের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক সুবিধা পরিদর্শন করেন। এ সময় তারা বিশেষায়িত ল্যাবরুম, মেডিকেল সেন্টার, কন্ট্রোলার সেকশন, কমন ল্যাবসহ ভবনের বিভিন্ন সুবিধা ঘুরে দেখেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এসব সুবিধা শিগগিরই পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করবে, যা শিক্ষার্থী ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, বিল্ডিং-৫ এর উদ্বোধন বিইউবিটির আধুনিক শিক্ষা পরিবেশ গড়ে তোলা এবং একাডেমিক উৎকর্ষতা অর্জনের লক্ষ্যে চলমান প্রচেষ্টারই অংশ। নতুন এই ভবন শিক্ষার্থীদের জন্য আরও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুহু করে কমছে তেলের দাম

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১০

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১১

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

১২

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১৩

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১৪

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১৫

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১৬

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

১৭

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

১৮

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

১৯

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০
X