কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

লুবাবার অভিযোগে আটক ১

ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে শিশুশিল্পী সিমরিন লুবাবা। ছবি : সংগৃহীত
ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে শিশুশিল্পী সিমরিন লুবাবা। ছবি : সংগৃহীত

শিশুশিল্পী সিমরিন লুবাবা বেশ কিছুদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষের শিকার হচ্ছেন। এ ঘটনায় গত বুধবার (১৫ নভেম্বর) দুপুরে ডিবি কার্যালয়ে লুবাবাসহ তার মা জাহিদা ইসলাম গিয়ে অভিযোগ দেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে একজনকে আটক করা হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) রাজধানীর মিন্টুরোডে ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবিপ্রধান জানান, শিশুশিল্পী সিমরিন লুবাবা যার বিরুদ্ধে অভিযোগ করেছিল তাকে আটক করা হয়েছে। এর আগে সিমরিন লুবাবা এসেছিল আমাদের কাছে। তাকে ফেসবুকে বিভিন্নভাবে কটাক্ষ করা হয়েছে এবং ভিডিও পোস্ট করেছে। লুবাবাও লিখিত অভিযোগ করেছে। লুবাবা যার বিরুদ্ধে অভিযোগ করেছিল তাকে আমরা নিয়ে এসেছি এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে কটাক্ষের ফলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন শিশুশিল্পী সিমরিন লুবাবা। এ নিয়ে তার মা জাহিদা ইসলাম হুঁশিয়ারি দিয়েছিলেন- আইনি পদক্ষেপ নেওয়ার।

নেটমাধ্যমে লুবাবার নামে খোলা হচ্ছে ফেক অ্যাকাউন্ট। লুবাবার মা জাহিদা ইসলাম বলেছিলেন, ও টিকটক করে না। অথচ ওর (লুবাবা) নামে আইডি খুলে টিকটক করছে অনেকে। তাদের ফলোয়ার বাড়ছে। বিষয়টি আমি খেয়াল করছি। সিদ্ধান্ত নিয়েছি, যারা এসব করছেন তাদের কাউকে ছাড় দেব না। আমার সন্তানকে তারা কটাক্ষ করছেন। আমি তাদের নামে জিডি (সাধারণ ডায়েরি) করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, আড়াই মিনিটে গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১০

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১১

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১২

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১৪

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৫

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৬

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৭

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৮

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৯

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০
X