বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আবারও কটাক্ষের শিকার দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন। ছবি : সংগৃহীত
দীপিকা পাড়ুকোন। ছবি : সংগৃহীত

বক্স অফিসে ভালোই ব্যবসা করছে চলতি বছরে মুক্তি পাওয়া বলিউডের সিনেমাগুলো। তবে চলচ্চিত্রগুলোর বিভিন্ন দৃশ্যের জন্য কটাক্ষের শিকার হচ্ছেন তারকারা। সেই তালিকায় মিলল অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নাম।

দীপিকা অভিনীত ‘পাঠান’ ছবিটি রেকর্ড গড়ছে। ছবির একটি গানে নিজেকে খোলামেলাভাবে উপস্থাপন করেছেন দীপিকা। এতে ট্রলের শিকার হয়েছিলেন তিনি। এর কিছুদিন পেরোতেই ব্যক্তিজীবন নিয়ে মন্তব্য করেও আবারও বিপাকে পড়েছিলেন তিনি। সম্প্রতি নতুন করে আরেকবার কটাক্ষের শিকার হলেন এই নায়িকা।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ফাইটার’ সিনেমার ট্রেলার। যেখানে বলিউড নায়ক ঋত্বিক রোশনের সঙ্গে রোমান্স করতে দেখা গেছে দীপিকাকে। খবর হিন্দুস্তান টাইমস।

এই দুই তারকার রোমান্সকে কেউ কেউ ভালোভাবে গ্রহণ করলেও বেশিরভাগই করছেন সমালোচনা। দর্শকের কারও কারও অভিযোগ, অযাচিতভাবে নিজেকে উপস্থাপন করেছেন দীপিকা। অভিনেত্রীর কাছে এমনটা প্রত্যাশা করেন না তারা। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে দীপিকাকে ট্রল করেছে নেটিজেনরা। সব মিলিয়ে চলতি বছর বেশ কয়েকবারই কটোক্ষের শিকার হলেন এই অভিনেত্রী।

‘ফাইটার’ ছবিতে দীপিকা কটাক্ষের শিকার হলেও ট্রেলারে অন্য তারকার উপস্থিতি বেশ প্রশংসা কুড়িয়েছে। ভিএফএক্স, অ্যাকশন, ড্রামা, ইমোশন, দর্শকদের আগ্রহ বাড়িয়ে তুলেছে, যা মুক্তির পর বক্স অফিসেও প্রভাব ফেলবে বলে মনে করছেন সিনেবোদ্ধারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

রিজার্ভ আরও বাড়ল

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১০

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১১

৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে?

১২

প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নূরুল আলমের বইয়ের মোড়ক উন্মোচন

১৩

নিখোঁজের একদিন পর পতিত জমিতে মিলল বৃদ্ধার মরদেহ

১৪

মার্কিন নিষেধাজ্ঞায় চট্টগ্রামে বর্হিনোঙরে পড়ে আছে ৬০ কোটি টাকার জাহাজ

১৫

দেশে ফেরার পরই কারাগারে, সাবেক সেই প্রধানমন্ত্রী এবার পাচ্ছেন মুক্তি

১৬

যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে : আরাগচি

১৭

ইতিহাসের দীর্ঘতম সফরে নিউজিল্যান্ডে যাচ্ছে ভারত, খেলবে এক ডজন ম্যাচ 

১৮

টিকিট জালিয়াতির আন্তর্জাতিক ফাঁদ

১৯

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা / বাজেটের আগে বিদ্যুতের মূল্যবৃদ্ধি ‘স্বেচ্ছাচারী’ সিদ্ধান্ত

২০
X