বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১১:১২ এএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ফিল্মফেয়ারে রেকর্ড গড়ল ‘লাপাতা লেডিস’

লাপাতা লেডিস । ছবি : সংগৃহীত
লাপাতা লেডিস । ছবি : সংগৃহীত

আহমেদাবাদের কঙ্করিয়া লেকের ঝলমলে রাত যেন হয়ে উঠেছিল রূপকথার মঞ্চ। শনিবার (১১ অক্টোবর) ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে তারার মেলা বসেছিল ই কে এ এরিনায়। সঞ্চালনায় ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান, সঙ্গে করণ জোহর ও মণীশ পল। হাস্যরস, আবেগ আর গ্ল্যামারে ভরপুর ছিল গোটা সন্ধ্যা। তবে সব আলো ছাপিয়ে এবারের আসরের মধ্যমণি হয়ে উঠল কিরণ রাও পরিচালিত সিনেমা ‘লাপাতা লেডিস’। সেরা চলচ্চিত্রসহ ১২টি পুরস্কার জিতে ছবিটি গড়ে ফেলল এক অনন্য নজির।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মূল আকর্ষণ ছিল সেরা অভিনেতার পুরস্কার ভাগ করে নেওয়া। সেরা অভিনেতা (পুরুষ) বিভাগে অভিষেক বচ্চন (আই ওয়ান্ট টু টক) এবং কার্তিক আরিয়ান (চন্দু চ্যাম্পিয়ন) যৌথভাবে এই পুরস্কার জিতেছেন। সেরা অভিনেত্রী (নারী) হয়েছেন আলিয়া ভাট (জিগরা)।

সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘লাপাতা লেডিস’। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন কিরণ রাও (লাপাতা লেডিস)। অন্যদিকে, ক্রিটিক্স অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম বিভাগে বিজয়ী হয়েছেন সুজিৎ সরকার (আই ওয়ান্ট টু টক’। ‘লাপাতা লেডিস’-এর দখলে গেছে ১৩টি ট্রফি। সেরা চলচ্চিত্র এবং সেরা পরিচালক ছাড়াও ছবিটি আরও একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার জিতেছে।

সেরা সহ-অভিনেতা (পুরুষ) বিভাগে বিজয়ী রবি কিষাণ, সেরা সহ-অভিনেত্রী (মহিলা) ছায়া কদম, সেরা ডেবিউ অভিনেত্রী (মহিলা) নিতাংশী গোয়েল। সেরা চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন স্নেহা দেসাই। সেরা সঙ্গীত অ্যালবাম, ব্যাকগ্রাউন্ড স্কোর ও লিরিক্সের জন্য পুরস্কার পেয়েছেন রাম সম্পথ ও প্রশান্ত পাণ্ডে। সেরা প্লেব্যাক সিঙ্গার (পুরুষ) বিভাগে জয়ী অরিজিৎ সিং। সেরা পোশাক পরিকল্পনার জন্য পুরস্কার পেয়েছেন দর্শন জালান।

অন্যান্য উল্লেখযোগ্য বিজয়ীদের মধ্যে রয়েছেন রাজকুমার রাও (শ্রীকান্ত) — ক্রিটিক্স সেরা অভিনেতা (পুরুষ), এবং প্রতিভা রান্তা (লাপাতা লেডিস) — ক্রিটিক্স সেরা অভিনেত্রী (মহিলা)। সেরা অ্যাকশন বিভাগে পুরস্কার জিতেছে ‘কিল’ (সিয়ং ওহ ও পরভেজ শাইখ)।

সেরা ডেবিউ পরিচালক হয়েছেন কুণাল খেমু (ম্যাডগাঁও এক্সপ্রেস) ও আদিত্য সুহাস জামভালে (আর্টিকেল ৩৭০’। আজীবন সম্মাননা পেয়েছেন জিনাত আমান ও শ্যাম বেনেগাল (মরণোত্তর)।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X