বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

দাম্পত্যের এক মাস পূর্ণ করলেন বিজয়-রাশমিকা

বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা । ছবি : সংগৃহীত
বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা । ছবি : সংগৃহীত

দীর্ঘ সাত বছরের লুকোচুরি আর জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ‘রিল’ থেকে ‘রিয়েল’ লাইফ দম্পতি হিসেবে এক মাস পূর্ণ করলেন দক্ষিণি সিনেমার হার্টথ্রব জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বৃহস্পতিবার (২৬ মার্চ) ছিল তাদের দাম্পত্য জীবনের প্রথম মাসপূর্তি। আর এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন আবেগঘন মুহূর্ত। নিজেদের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে সেই আবেগী পোস্ট শেয়ার করেন এই তারকা জুটি।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে রাশমিকা মান্দানা লিখেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না যে এরই মধ্যে এক মাস হয়ে গেল। বিয়ে করাটা একটা স্বপ্ন ছিল, আর এখন এক মাস হয়ে গেল। কিন্তু এই নারীদের সাহায্যেই সব কিছু সম্ভব হয়েছে। আমি চিরকাল কৃতজ্ঞ থাকবো।’

পোস্টটির শেষে অভিনেত্রী তার বান্ধবী ঐশ্বর্য, প্রিয়া এবং অর্পিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, তারা আমাকে বলেছিল ‘এই দিনগুলো তোমার, শুধু উপভোগ করো আর মজা করো। আমরা ঠিক তাই করেছি। তোমরা সবাই না থাকলে এই বিয়েটা এতটা চমৎকার হতো না।’

এদিকে বিজয় তার সোশ্যাল হ্যান্ডেলে বিশেষ দিনে লিখেছেন, ‘এক মাস হয়ে গেল। আমাদের সবার জীবনেই বড় মুহূর্ত আসে, এবং আমরা সবাই কোনও না কোনও সময়ে সেই পর্যায়ে পৌঁছাব। এখন যেহেতু রুশি এবং আমি কাজে ফিরতে চলেছি, আমি সেই নারীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই যারা আমাদের জীবনকে এত সুন্দর করে তুলেছেন।’ সবশেষে বিজয়ও অর্পিতা, ঐশ্বর্য এবং প্রিয়াকে ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, বিজয় ও রাশমিকা চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ভারতের উদয়পুরে বিবাহবন্ধনে আবন্ধ হন। দীর্ঘ সাত বছর প্রেম করার পর, চলতি বছরে তারা বিয়ের পিঁড়িতে বসেন।

এদিকে এবার রাহুল সাংকৃত্যনের পরিচালনায় নির্মিতব্য সিনেমা ‘রানাবালি’ তে ফের দেখা যাবে বিজয়-রাশমিকাকে। ছবিটি আগামী ১১ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X